রবিবার, 22 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে গাঁজা ও ইয়াবাসহ মহিলা গ্রেপ্তার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ২২ জুন ২০২৫ - ৭:২৭ পূর্বাহ্ন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহীর জেলা প্রতিনিধি:

রাজশাহীতে গাঁজা ও ইয়াবা সহ মহিলা গ্রেপ্তার হয়েছে। রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ একজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মোসা: খালেদা বেগম (৪০)। সে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার মো: জীবন রাইহান সেলিমের স্ত্রী।

পুলিশ জানায়, আজ ২১ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ সকালে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত নিয়মিত অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হরিষার ডাইং এলাকায় একটি বাড়িতে গাঁজা ও ইয়াবা বিক্রি হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এসআই মো: আব্দুল্লাহেল বাকীর নেতৃত্বে সকাল পৌনে ৭টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভিযুক্ত খালেদা বেগম পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে বিকাল ৪টায় আবার অভিযান চালিয়ে শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত খালেদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে উলামা কনফারেন্স অনুষ্ঠিত 

বাউফলে বহিরাগতদের ছুরির আঘাতে আহত দুই শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজকেস-২০২৫ সম্পন্ন

বাকৃবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর ষোড়শ সম্মেলন

পবিপ্রবিতে ইউজিসি টিমের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

শীতার্তদের মাঝে পাবিপ্রবির ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

যশোরে সাগরদাঁড়িতে অশ্লীলতা বাদ দিয়ে হবে মধুমেলা: যশোর জেলা প্রশাসক

ভর্তিচ্ছুদের জন্য থাকছে পবিপ্রবির বিশেষ বাস সার্ভিস

আন্দোলনে গুলির ঘটনায় জড়িত পাবিপ্রবি কর্মকর্তার শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিআইইউতে শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা দাবিতে স্মারকলিপি