শনিবার, 16 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ - ৮:৫৬ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর কুমিল্লা জেলা (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া) ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হাসানুল বান্না অলি এবং ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের হুজ্জাতুল্লাহ ভূইয়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (১৬ নভেম্বর) ছাত্র কল্যাণ ফোরামের উপদেষ্টা অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী,  অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন, অধ্যাপক ড. মো. আব্দুল কাদের, অধ্যাপক ড. আনওয়ারুল ওহাব শাহীন ও কমিটির সদ্য বিদায়ী সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 

১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নূর উদ্দিন, একই শিক্ষাবর্ষের আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জাকারিয়া, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের হাফেজ আবু ইউসুফ এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের রায়হান ইসলাম টিপু। যুগ্ম-সাধারণ সম্পাদক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জিলান খন্দকার এবং একই শিক্ষা বর্ষের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আবু সালেহ মোল্লা। সাংগঠনিক সম্পাদক দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. সাইফুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক একই শিক্ষাবর্ষের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরীফুল ইসলাম এবং আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. সাকিব হোসাইন।

 

নব নির্বাচিত সভাপতি হাসানুল বান্না অলি বলেন, সর্বপ্রথম আল্লাহ তায়া’লার শুকরিয়া। এত বড়ো একটা দায়িত্ব অর্পিত হয়েছে।যেটা একা একা পালন করা কখনোই সম্ভব না। সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে আগাতে চাই। সবার আগে বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া) থেকে আসা সকল শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন ঠিক রাখা এবং সাবেক ভাইদের সাথে বর্তমানদের একটা সেতুবন্ধন তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাঙ্গনে অস্ত্রের রাজনীতি: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জুবায়েরের

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও নতুন উদ্যোগ উদ্বোধন বিষয়ক সভা অনুষ্ঠিত

পবিপ্রবি অধ্যাপকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও একাধিক বিয়ের অভিযোগ

পলাতক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপারে উদাসীন রুয়েট প্রশাসন

পোরশায় বালিয়াচান্দা মাদ্রাসা উন্নয়নে ৫টি গাছ বিক্রয়

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের পক্ষ থেকে কম্বল বিতরণ

ইবিতে তারুণ্য’র নতুন নেতৃত্বে তুরান-হিমেল

এই প্রথম Research Competition Idea Event আয়োজন করতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র

মানবিক সাহায্যের আবেদন উত্তম কুমারের