বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশে চালু হলো গুগল পে, অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বুধবার, ২৫ জুন ২০২৫ - ১:১৯ অপরাহ্ন

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। এ উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একে অর্থ লেনদেনের নতুন যুগের সূচনা হিসেবে আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘বাংলাদেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে।’

তিনি আরও বলেন, ‘অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা! স্বাগত জানাই গুগল পে-কে। এখন লেনদেন হবে আরও সহজ, আরও স্মার্ট।’

বিশ্বব্যাপী জনপ্রিয় এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের বাংলাদেশে চালুর মাধ্যমে ই-কমার্স, বিল পেমেন্ট ও মোবাইল লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গুগল পে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল লেনদেনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে এর কার্যক্রম শুরু হওয়ায় দেশের ডিজিটাল অর্থনীতিতে এটি একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিব কনজুমার ইয়ুথ’র নতুন সভাপতি নাজমুল, সম্পাদক সুমন

নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

যশোরে সাগরদাঁড়িতে অশ্লীলতা বাদ দিয়ে হবে মধুমেলা: যশোর জেলা প্রশাসক

বাকৃবি কেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে ঢাকায় সংসদ নির্বাচন করবেন হাবিপ্রবি’র শিক্ষার্থী তানভীর

ছাত্রলীগের ২ কর্মীকে আটক করছে আরএমপি

কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন।

ডিআইইউতে শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা দাবিতে স্মারকলিপি

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাসোসিয়েশনের ভিপি মেহেদী ও জিএস রবিউল