বৃহস্পতিবার, 26 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভারতীয় গোয়েন্দা সংস্থার ৬ সদস্যকে গ্রেপ্তার করল পাকিস্তান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ - ৩:২৩ অপরাহ্ন

নেটওয়ার্ক উন্মোচন, বড় নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল সিটিডি

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর হয়ে কাজ করা ছয়জন সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। সম্প্রতি ‘অপারেশন ইয়ালঘর’ নামে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত একটি গোয়েন্দা নেটওয়ার্কেরও সন্ধান মিলেছে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পরিচালিত এ অভিযানে প্রদেশের বিভিন্ন জেলা থেকে সমন্বিতভাবে অভিযান চালিয়ে এই ছয়জনকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ জুন) লাহোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঞ্জাব পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) অপারেশনস শেহজাদা সুলতান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাহাওয়ালনগর থেকে আসলাম ও আকবর আলী নামের দুইজন সরাসরি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে বিস্ফোরক সংগ্রহ করছিল।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটিডির এসএসপি অপারেশনস ওয়াকার আজিম জানান, অভিযুক্তরা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিংয়ের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিল এবং তাদের কাছ থেকেই হামলার নির্দেশনা পাচ্ছিল।

সিটিডির দাবি অনুযায়ী, এই গ্রেফতারের মাধ্যমে পাকিস্তানের ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থার সক্রিয় নাশকতা পরিকল্পনা ভেস্তে গেছে। অভিযুক্তদের কাছ থেকে বিস্ফোরক, ডেটোনেটর, আইইডি, সেফটি ফিউজ ও গোপন মানচিত্র উদ্ধার করা হয়েছে।

এছাড়া বাহাওয়ালনগরের বাসিন্দা আজম ওরফে জাজি এবং মঞ্জুর ওরফে ক্বারী, পাকপত্তনের আমজাদ এবং দুবাই থেকে অর্থায়নের সঙ্গে জড়িত জুলফিকারকেও গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এজেন্টরা বাহাওয়ালপুরের একটি মসজিদ ও রেলস্টেশনে হামলার পরিকল্পনা করছিল। এমনকি ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে তাদের অডিও কথোপকথনও উদ্ধার করা হয়েছে, যেখানে লক্ষ্যবস্তু হত্যার পরিকল্পনার উল্লেখ রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এআইজি সুলতান বলেন, “ভারত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো এসব ষড়যন্ত্র ব্যর্থ করতে প্রস্তুত।”

তিনি জোর দিয়ে বলেন, “দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার

জুলাই অভ্যুত্থানে ৫ হাজার মানুষ মারার হুমকি, পবিপ্রবি শিক্ষক বরখাস্ত

রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা

পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ববিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

রাজশাহীতে পশুর চামড়া পাচার রোধে সতর্ক বিজিবি

রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক শীর্ষক স্নাতক সম্মেলন

গোপালগঞ্জে আরও 2 আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অর্ধেক উপস্থিতি

বিসিবির আস্থায় মিরাজ, পেলেন ওয়ানডে দলের নেতৃত্ব