শনিবার, 16 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাস্টারিং বিজনেস কম্পিটিশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
ALAOL Karim
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ - ১১:১৯ অপরাহ্ন
মাস্টারিং বিজনেস কম্পিটিশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বায়নের এই যুগে ব্যবসায় শিক্ষা এবং ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কেইস স্টাডি নির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে ১২ নভেম্বর, ২০২৪ তারিখে ইউনিভার্সিটি অফ স্কলার্সের ব্যবসায় প্রশাসন বিভাগের স্কলার্স বিজনেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি দিনব্যাপী কর্মশালা।

“জিরো টু পিচ হিরো: মাস্টারিং বিজনেস কম্পিটিশন” শীর্ষক এই কর্মশালায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।কর্মশালার সঞ্চালনায় ছিলেন স্কলার্স বিজনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আফরোজা আক্তার সাদিয়া ও সদস্য মোবাশ্বেরা মৌলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন ও সহযোগী অধ্যাপক রাশেদ চৌধুরী, বিভাগের প্রধান এস.এম নাহিদুল ইসলাম, এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

কর্মশালার মুখ্য আলোচক ছিলেন ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটালের হেড অফ কমিউনিকেশনস ও ন্যাশনাল স্টার্টআপ মেন্টর তারিফ মোহাম্মদ খান। তিনি শিক্ষার্থীদের বিজনেস কেইস, হ্যাকাথন, এবং সিমুলেশন নির্ভর কেইস স্টাডির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।তিনি বিজনেস কম্পিটিশনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের টিমওয়ার্ক, প্রেজেন্টেশন স্কিল, এবং প্রবলেম সলভিং দক্ষতা উন্নত করার জন্য অনুপ্রাণিত করেন।

কর্মশালায় বাস্তব সমস্যার সমাধান প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণও প্রদান করা হয়।অনুষ্ঠানের শেষাংশে মুখ্য আলোচককে ক্রেস্ট প্রদান এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। রিফ্রেশমেন্টের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবি শাখার গ্রীন ভয়েসের নবীন বরণ অনুষ্ঠিত

দেশে এবারই প্রথম ‘কৃষক দিবস’ পালিত

বাকৃবিতে নির্বাচন ছাড়াই ভেটেরিনারি ছাত্র সমিতি গঠন, শিক্ষার্থীদের ক্ষোভ

অবশেষে শাশুড়িকে হত্যা করে পালিয়ে যাওয়া জামাতাকে গ্রেফতার করেছে পিবিআিই

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

পবিপ্রবিতে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীকে স্থানীয় ব্যক্তির মারধর, শিক্ষার্থীদের বিক্ষোভ

পোরশায় বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে নাগেশ্বরীতে দোয়া ও ইফতার মাহফিল