মঙ্গলবার, 1 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ - ৩:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ

হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার এবং রোগীদের প্রেসক্রিপশন লিখে দেওয়ার অপরাধে আব্দুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস।

হবিগঞ্জ সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার শরীফ মো. সানজিদ জানান, আব্দুর রহমান একজন ফিজিওথেরাপিস্ট হলেও দীর্ঘদিন ধরে তিনি রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন এবং নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগে পদ থাকার সংশ্লিষ্টতায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ডিআইইউতেও ১ জনকে অব্যাহতি

নড়াইলে একশত বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

উলিপুরের তিন বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ

ডিআইইউ ইংরেজি বিভাগের ৫৩ সকাল ব্যাচের ইফতার মাহফিল

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-রাফি

কুড়িগ্রামে সাংবাদিকদের ঐক্য ও সহযোগিতার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

পরিবেশে বিষাক্ত দূষণ: শিল্প বর্জ্য ও রাসায়নিকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

শীতের আমেজ ছড়িয়ে দিতে গ্রীন ভয়েসের ভিন্নধর্মী উদ্যোগ