বুধবার, 2 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও জনসমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ডাক

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার, ২ জুলাই ২০২৫ - ৫:৩০ অপরাহ্ন

“ফ্যাসিস্ট সরকার চলে গেলেও ফ্যাসিস্ট ব্যবস্থা এখনও বহাল”—এ মন্তব্য করে নতুন রাজনৈতিক শক্তি গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম।

বুধবার (২ জুলাই) কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকায় অনুষ্ঠিত পদযাত্রা ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা মনে করি, লড়াই শেষ হয়নি। নতুন দেশ গঠনের লক্ষ্যে আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি, যেন বাংলাদেশে মানুষ আর লাশ হয়ে না থাকে।”

তিনি আরও বলেন, “যে মাফিয়া তন্ত্র, দখলদারিত্ব, সন্ত্রাস ও দমননীতি দীর্ঘদিন ধরে চলে আসছে, তা ভাঙতেই এই দল গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি একটি গণআন্দোলনের রাজনৈতিক বিকল্প।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের সংগঠক সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনে সম্ভাব্য প্রার্থী ড. আতিক মুজাহিদ, জেলা প্রধান সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া এবং অন্যান্য কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কোরবানির ঈদ, রান্নার সরঞ্জাম প্রস্তুত আছে তো

গৃহবধূ হত্যা মামলায় যুবক আটক

সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত পাঁচ আসামি গ্রেফতার

সমুদ্রের সবুজ সোনা: উপকূলীয় জীবিকা ও জলবায়ু পরিবর্তনে  শৈবাল চাষে  অপার সম্ভাবনা

“জিম্মি করে বাতিল করা হয়েছে আমাদের সুবিধা”- রাবি কর্মকর্তা

ভিসির নির্দেশে করা মামলার সাক্ষী হয়ে বাগিয়ে নিলেন প্রক্টরের পদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা

পাবিপ্রবি’র দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি

ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

এম আলমগীরের সঞ্চালনায় জাবিপ্রবিতে হতে যাচ্ছে এনডিএফ বিডির দুই দিনব্যাপী বিতর্ক উৎসব