শুক্রবার, 4 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শুক্রবার, ৪ জুলাই ২০২৫ - ৪:২৩ অপরাহ্ন
যশোরে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

যশোরে বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ইছালী কামারগন্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই ঘটনা ঘটে। 

নিহত সুলতান সদর উপজেলার কামারগন্নি গ্রামের রাসেল হোসেনের ছেলে ও ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের বাবা রাসেল জানান, শুক্রবার সকালে বন্ধুদের সাথে সুলতান স্থানীয় কামারগন্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলা করছিলা। এ সময় হঠাৎ  বজ্রপাত হলে সে আহত মাঠের মধ্যে লুটিয়ে পড়ে। তখন অন্য বন্ধুরা বাসায় খবর দিলে পরিবারের সহযোগিতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এসময়  কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক সুলতান কে  পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 
যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরতে ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, স্বজনরা হাসপাতলে আনার আগেই পথে সুলতানের মৃত্যু হয়। মরদেহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নতুন সম্ভাবনার পথে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের ‘দ্য গ্র্যান্ড প্যাসেজ-২০২৫

মজসিদ ভেঙ্গে মন্দির নির্মাণ কারী দেশ আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়

ইবিতে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ইবির যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক শিমুল, সদস্য সচিব রিমন

মধ্যরাতে ইবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

বিশ্ব নারী দিবসে জাতীয় নাগরিক কমিটির গণস্বাক্ষর কর্মসূচি পালন

হবিগঞ্জে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছেঃ বন্যার আশঙ্কা

খানসামায় বিএনপির ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ

গোপালগঞ্জে উচ্ছেদ অভিযান সরকারি জমি উদ্ধার

গুচ্ছে থাকছে না হাবিপ্রবি