সোমবার, 14 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সোমবার, ১৪ জুলাই ২০২৫ - ১২:১৮ পূর্বাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে (টিএসসিসি) রুপক ও সাদিয়া সাবরিনার সঞ্চালনায় ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, প্রফেসর ড. আমিনুল ইসলাম ,শরিফুল ইসলাম জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাজ্জাতুল্লাহ শেখ বলেন, “খুলনার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ অচিরেই এর বাস্তবায়ন শুরু হবে। এজন্য খুলনার সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীর সহযোগিতা প্রত্যাশা করছি।” কন্টেন্ট লাগবে ও মাচাং প্রতিষ্ঠান দুটির কর্ণধার মো: রিজওয়ান খান এবং তন্ময় হাফিজ ছেলে ও মেয়েদের জন্য পৃথক দুটি খেলাধুলার আয়োজন করেন, যা নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন বন্ধনের সৃষ্টি করে।
কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “আমি খুলনার প্রতি সবসময় একটি আলাদা ভালোবাসা অনুভব করি। খুলনায় দীর্ঘদিন শিক্ষকতা করার সুবাদে এই জেলার শিক্ষার্থীদের প্রতি আমার বিশেষ মমত্ববোধ রয়েছে। যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো-আপনাদের অভিভাবক হিসেবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সীমাহীন অব্যবস্থাপনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

নবীনদের আগমনী বার্তা নিয়ে নতুন সাজে বশেফমুবিপ্রবি

যশোরে সেচ্ছাসেবী সংগঠন ‘মানুষের পাশে আমরা’ উদ্যোগে মাস ব্যাপি শীতবস্ত্র বিতরণ উদ্বোধন

রাজশাহীর ওয়াসার বড় প্রকল্প গ্রহণ প্রশংসনীয়

হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

১৬ নভেম্বর পর্যন্ত বাকৃবি শিক্ষার্থীদের অভিযোগ দাখিলের সময়সীমা বাড়ালো গণতদন্ত কমিশন

বিএনপির রেখে যাওয়া মুক্তবাজার অথনীতিকে গত ১৫ বছরে কুক্ষিগত করা হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরী

ইবিতে “জুলাই অভ্যুত্থানের” ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা

অসহায় বাউফলের আলী হাসান, দানশীলদের কাছে সাহায্যের আহ্বান