মঙ্গলবার, 19 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জনগনের ভোট বিহীন সরকার দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকতে পারেনা: মামুন মোল্লা

প্রতিবেদক
বরগুনা জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ - ৭:৪১ অপরাহ্ন

ফ্যাসিবাদী হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায় সৈরাচারী সরকারের পতন হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের কাছে কেন্দ্রীয় নেতারা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছেন।তাই অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হতে পারেনা। এ ছাড়াও হাসিনা সরকারের দুর্নীতি,নির্যাতন ও আয়নাঘরে নিয়ে মানুষ হত্যা করে ফ্যাসিবাদী ইতিহাস গড়েছেন।এ দেশ আমাদের,দেশ রক্ষার্থে ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলুন।তালতলীর বিএনপি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা এসব কথা বলেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলা বিএনপি একাংশের আয়োজনে সদর রোডে জনসভায় অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিয়া মোঃ শামীম আহসানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আবদুল কাদের জোমাদ্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,জনসভার প্রধান বক্তা এ জেড এম ছালেহ ফারুক জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড. নূরুল আমীন পিপি,জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তালিমুল ইসলাম পলাশ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. রঞ্জুআরা শিপু প্রমুখ।এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্য বক্তারা আরও বলেন আজকের সমাবেশে জনস্রোত আমাদেরকে উৎফুল্ল করেছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই।বিগত ১৭ বছরে যেভাবে আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। মাফিয়াদের ছোবলে দেশ ধ্বংস হয়ে গেছে। বিচার ব্যবস্থা ভেঙ্গে গেছে।পুলিশ প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে।লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে।দেশে কিছুই নেই।বিএনপি নেতাকর্মীদের মাঠে থেকে অন্যায় প্রতিরোধে কাজ করা ও তারেক জিয়ার নির্দেশ মেনে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে ক্লাস বর্জন করে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ

পাবিপ্রবির গণরুম যেন জেলখানা: মানবেতর জীবন শিক্ষার্থীদের

১৯ বছর পূর্তিতে বাঁধন বুটেক্স ইউনিট

কলেজ গেটের ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে শেকৃবি শিক্ষার্থীদের স্বস্তি

পাঁচবিবিতে হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বাকৃবিতে বিজয় দিবসের বর্ণিল আয়োজন

অভিন্ন সুরে এক সুস্থ পৃথিবীর স্বপ্ন নিয়ে ওয়ান হেলথ দিবস

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নাগেশ্বরীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলো ৩য় গবেষণা মেলা