বুধবার, 20 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ২০ নভেম্বর ২০২৪ - ৪:৩৯ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজনেস ক্লাবের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা “No Skill, Know Skill” অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সকাল ১০ টায় এ কর্মশালা শুরু হয়। এই কর্মশালা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ও মোবাইল অপারেটর জায়ান্ট গ্রামীণফোনের কোলাবোরেশান এর মাধ্যমে আয়োজন করা হয়।

বিজনেস ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. হাসান উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো.  সুজাহাঙ্গীর কবির সরকার, গ্রামীণফোন লিমিটেড এর খুলনা ঞ্চলের জেনারেল ম্যানেজার সানুয়ার হোসেন, সিনিয়র ক্লাস্টার ম্যানেজার আবু জাফর মোহাম্মদ সালেহ, ক্লাস্টার ম্যানেজার মাবিয়া আলম মিম ও ক্লাস্টার ম্যানেজার বিজয় বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক -শিক্ষার্থীরা।

উপস্থিত বক্তারা কর্পোরেট দুনিয়ার হাল-হাকীকত, মাল্টি-ন্যাশনাল চাকরি সহ বেসরকারি চাকরির বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। এসময় গ্রামীণফোন লিমিটেডের কর্মকর্তারা তাদের কোম্পানি বিস্তারিত আলোচনা করেন। গ্রামীণফোনে চাকরির সুযোগ ও চাকরি প্রাপ্তির বিভিন্ন কৌশল নিয়েও তারা আলোচনা করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী আরমান বিন আওলাদ ও ইপ্সিতা সাবরিন তিতলি।

প্রধান অতিথির  বক্তব্যে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীরা গ্রামীণফোন লিমিটেড এর মত বড় প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছে যা সত্যিই আনন্দের। আশা করি ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বে নেতৃত্ব দিবে। এমন কর্মশালা আমাদের শিক্ষার্থীদের জন্য খুব ই সুফল বয়ে আনবে।” বক্তব্যের শেষে তিনি অনুষ্ঠান আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

সুনামগঞ্জ ভাতিজার ছুরির আঘাতে চাচ খুন

নাগেশ্বরীতে অটোচালক হত্যা ও অটো ছিনতাই: রংপুর থেকে দুইজন গ্রেফতার

পাবিপ্রবি প্রেসক্লাবের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আওয়ামীপন্থি প্রো-ভিসি চায় না মর্মে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

ভারতে ভয়াবহ বিমান বিধ্বস্ত, ২৪২ জনের মধ্যে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

অনলাইন জুয়া খেলে সর্বশান্ত তানোরের যুবক

‘উহুদের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ধ্বনিতে গাজা গণহত্যার প্রতিবাদে মুখর বাকৃবি