মঙ্গলবার, 29 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদক জব্দ

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ - ৮:০৬ অপরাহ্ন

হবিগঞ্জে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদক জব্দ
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ
হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি গত ২৪ ঘন্টায় ৪টি পৃথক বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে ভারতীয় গাঁজা, শাড়ী, কসমেটিকস এবং বিপুল পরিমাণ চা-পাতাসহ মোট ১ কোটি ১৪ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে। 
গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি বড় চোরাচালান হতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ২৮ জুলাই মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। 
সিলেট থেকে ঢাকামুখী একটি ট্রাক তল্লাশি করে বিজিবি সদস্যরা দেড় হাজার পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী এবং ৬ হাজারের অধিক বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করে। 
জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩ লক্ষ ১৪ হাজার টাকা
এছাড়াও, জেলার চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি এবং গুইবিল বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে। 
এসব অভিযানে ৯১ পিস ভারতীয় দামী শাড়ী এবং ২৫ কেজি গাঁজা জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা। পাশাপাশি, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন গুটিবাড়ী বিওপির একটি টহল দল চোরাচালানী অভিযান পরিচালনা করে ৫০ কেজি ভারতীয় চা-পাতা আটক করেছে।
৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ। 
৫৫ বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ৩ কোটি ৭৫ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন করেছে।
আবু হাসিব খান চৌধুরী পাবেল
হবিগঞ্জ 
০১৭১২-১৬৭১৬৯

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কামড় দেওয়ার পর সাপকে নিয়ে টিকটক অতঃপর…….

সিলেটের মনতলা হরষপুর রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের টিকেট পেতে চরম ভোগান্তিতে যাত্রীরা

এম আলমগীরের সঞ্চালনায় জাবিপ্রবিতে হতে যাচ্ছে এনডিএফ বিডির দুই দিনব্যাপী বিতর্ক উৎসব

রাজশাহীতে যাত্রা শুরু করলো প্লেল্যান্ড

ধরিত্রী দিবস ২০২৫-এ ঢাকায় ‘Walk For The Earth’ — তরুণদের কণ্ঠে পরিবেশ রক্ষার অঙ্গীকার

হাবিপ্রবিতে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাগেশ্বরীতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ভাতা বিতরণ অনুষ্ঠিত

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারাব পৌর ছাত্রদলের বিশাল শোডাউন   

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ

রাবিতে শেরপুর জেলা সমিতির সভাপতি আতিক, সম্পাদক জুয়েল