বুধবার, 30 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফার্মগেটে এক্সপ্রেসওয়ে র‍্যাম্পের নিচে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
বুধবার, ৩০ জুলাই ২০২৫ - ১:৪৬ অপরাহ্ন

রাজধানীর ফার্মগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে গিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাস পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির ওপরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একজন যাত্রী আহত হন বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া জানান, বাসটি ভুলবশত এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাসটি দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ দুর্ঘটনাটি আবারও নগরীর বেপরোয়া বাস চলাচলের চিত্র সামনে এনেছে। প্রায়ই দেখা যায় বাসগুলো একে অপরকে ওভারটেক করতে গিয়ে রাস্তায় মাঝখানে গাড়ি থামিয়ে দেয় বা হঠাৎ দিক পরিবর্তন করে। অনেক সময় এক বাস অন্য বাসকে ধাক্কা দেয়, এমনকি পথচারীরাও চাপা পড়েন। তবুও এসবের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না।

সড়ক দুর্ঘটনায় মানুষ মারা গেলে কয়েকদিন আলোচনা হয়, এরপর সবাই ভুলে যায়। এই উদাসীনতা ও অব্যবস্থাপনা রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর নজরদারি ও সঠিক আইন প্রয়োগ না হলে এ ধরনের দুর্ঘটনা থামানো সম্ভব নয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

ইদের ছুটিতে বাড়ির পথে বুটেক্স শিক্ষার্থীরা

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

ক্লাসে ফেরার দিন-তারিখ নিয়ে অনিশ্চয়তা বুটেক্স শিক্ষার্থীদের

ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েলের হাইফা

হাবিপ্রবিতে নৈরাজ্য সৃষ্টি করতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর উস্কানি, স্ক্রিনশর্ট ফাঁস

বাকৃবির ভেটেরিনারি অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো দুগ্ধ দিবস পালিত

কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ; পরীক্ষা স্থগিত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ

বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত: শিক্ষার্থীদের সততা ও সাফল্যের পথে আহ্বান