রবিবার, 20 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে প্রথমবার ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করল কর্তৃপক্ষ

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২০ অক্টোবর ২০২৪ - ৭:৩৫ পূর্বাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিএসটি গুছভুক্ত স্নাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথমবারের মতো ডোপ টেস্টের (মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে ভর্তির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ভর্তি কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদর সহায়তায় শিক্ষার্থীদর ডোপ টেস্টের উদ্বোধন করেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে সিনিয়র শিক্ষক প্রফেসর মো. হামিদুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম, চীফ মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান প্রমুখসহ বিভিন হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ বছর থেকেই আমরা প্রথমবারের মতো ডোপ টেস্টের যাত্রা শুরু করলাম। এবার এই টেস্ট যাদের পজিটিভ আসবে তাদের পারিবারিক কাউন্সিলিং শেষে ভর্তির সুযাগ দেয়া হবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরিপূর্ণভাবে ডোপ টেস্টের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই ভর্তি করানো হবে। যারা ডোপ টেস্টের পরীক্ষায় পজিটিভ হবেন তারা ভর্তির জন্য বিবেচিত হবেন না। ভাইস-চ্যান্সেলর এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

মধ্যরাতে নিরাপত্তা কর্মীদের মাঝে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

উলিপুরে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে ঢাকায় সংসদ নির্বাচন করবেন হাবিপ্রবি’র শিক্ষার্থী তানভীর

ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র

ক্যাম্পাসের ভ্যানচালকদের মাঝে ইবি ছাত্রদল নেতার ইফতার বিতরণ

পবিপ্রবিতে হিউম্যান রিসোর্স ক্লাবের যাত্রা

ক্যাম্পাস সাংবাদিকদের জন্য স্বতন্ত্র ওয়েজ বোর্ড চালুর দাবি জবিসাসের সা. সম্পাদক মাহতাব লিমনের

বশেমুরবিপ্রবিতে ইন্টারনশনাল একাউন্টটিং ডে পালিত