শনিবার, 14 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ - ৮:০৯ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি এবং শিক্ষক সমিতি শোক র‍্যালি, বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করে।

শনিবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৭টায় বৈশাখী চত্বর থেকে বধ্যভূমি পর্যন্ত শোক র‍্যালি অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় বধ্যভূমি ও গণকবর স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

পরে জাতীয় দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের মহিলা সংঘ, রোভার স্কাউটসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মুক্তিযুদ্ধের শহীদ ও বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং অন্যান্য সিনিয়র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ৯টায় বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে কমিউনিটি সেন্টারে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

২০২৫-২৬ অর্থ বছরে বাকৃবির বাজেট প্রায় ৩৮৮ কোটি, বেড়েছে ৭.৭১ শতাংশ

পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

ভুয়া মেজর পরিচয়ে বিয়ে, প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

আদমজী বিহারী ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে দেশিও অস্ত্র ও মাদক উদ্ধারসহ দুই নারী আটক

বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ

শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর শুভ উদ্বোধন

ভ্যানে শাকসবজি বিক্রি করেই চলে যার জীবন

জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতার বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজি অভিযোগে শ্রমিকদের মানববন্ধন কর্মসূচীতে হামলা

গ্রীণ ভয়েস জাবিপ্রবি শাখার নেতৃত্বে তৌসিফ ও হুমায়ুন কবীর