বৃহস্পতিবার, 29 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সাধারণ সম্পাদক মিয়াজী

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ - ৬:৪৬ অপরাহ্ন

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বুদ্ধিবৃত্তিক সংগঠন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। যুক্তি, বাকপটুতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী ও সক্রিয় শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।
২৯ মে ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং সাবেক সভাপতি মোসা. রোকসানা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শেখ মোহসিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের জামিরুল ইসলাম মিয়াজী।
নবনির্বাচিত সভাপতি শেখ মোহসিন আহমেদ বলেন, মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন ক্লাব। ‘চিন্তা ও চেতনার দ্বার উন্মোচিত হোক যুক্তির ছন্দে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লাবটি যুক্তিভিত্তিক বিতর্ক চর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছে। সবার সহায়তায় তিনি বিতর্ক চর্চাকে আরও ছড়িয়ে দিতে চান। তাঁর বিশ্বাস, যুক্তিবাদী চিন্তাই মানুষের সংকট মোকাবিলার পথ দেখাতে পারে।
সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম মিয়াজী বলেন, এই দায়িত্ব তাঁকে বিতর্কচর্চাকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ করে দিয়েছে। তিনি যুক্তিভিত্তিক বিশ্লেষণ, দায়িত্বশীল নেতৃত্ব ও সমন্বিত চিন্তার মাধ্যমে সংগঠনকে বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ে আরও সমৃদ্ধ করে তুলতে চান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: মাহবুব জুবায়ের (আইসিটি), উম্মে হাবিবা অরভী (গণিত)।
সহ-সম্পাদক: জান্নাতুল নাঈম (পদার্থবিজ্ঞান), এস. এম. নাসিমুল হাসান (আইসিটি), সাবিকুন্নাহার নিউলী (অর্থনীতি), মো. মনতাসির রহমান জুনায়েদ (গণিত)।
সাংগঠনিক সম্পাদক: মারজিয়া নূর অর্ণ (বায়োটেকনোলজি), মো. শেহাব উদ্দিন (ইএসআরএম)।
বিতর্ক বিষয়ক সম্পাদক: মো. সাজিদ আল হাসান, মোসাম্মৎ জোয়াইরিয়া আক্তার (ক্রিমিনোলজি), মো. সাফিন (পদার্থবিজ্ঞান)।
মিডিয়া সম্পাদক: আবু হাঞ্জালা মেরিন, তাহমিনা ইয়াসমিন তিথি, সৌমিতা দাস।
অন্য সদস্যরা হলেন: ইনজামামুল হক জয়, মোসাম্মৎ মেহেরুন নেসা, মো. হাবিবুর রহমান (ম্যানেজমেন্ট), সাব্বির আহমেদ শাওন (ফার্মেসি), শিবাশীষ সরকার (বায়োটেকনোলজি), মো. বাদল মিয়া, রিফাত হাসান (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং), আব্দুল্লাহ (সিএসই), জারিন তাসনিম রেশমা (বায়োটেকনোলজি) এবং আরও অনেকে।
নতুন কমিটির ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সাবেক নেতৃবৃন্দ নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন। সবার প্রত্যাশা, নতুন নেতৃত্বে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি যুক্তি, বিশ্লেষণ ও নেতৃত্বের মাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নেতৃত্বে মাহিউল ও রবিউল

গোবিন্দগঞ্জে সাঁওতালের বসত বাড়িতে হামলা অগ্নিসংযোগ

নেত্রকোণায় হোটেল শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবতে মানববন্ধন

মুক্তি পেলেন ৩০ বছর ২ মাস ১৯ দিন কারাভোগ করা লাখাইর কনু মিয়া

পোরশায় ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে ঃমিলবে নানা নাগরিক সেবা

চিন্ময়ের জামিন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর

ইবি ক্যাম্পাস সংস্কারে উপাচার্য বরাবর ছাত্রশিবিরের ১১০ দফা প্রস্তাবনা

ইবি ক্যাম্পাস সংস্কারে উপাচার্য বরাবর ছাত্রশিবিরের ১১০ দফা প্রস্তাবনা

রাবি আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

বড়গুনায় নিহত মন্টুর পরিবারের পাশে তারেক রহমান

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে ইরান’: যুদ্ধবিরতির পর দাবি তেহরানের