শুক্রবার, 20 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খানসামায় যুবককে মারধর: সেনা কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ - ১১:৫৫ অপরাহ্ন

দিনাজপুরের খানসামায় জমি সংক্রান্ত জেরে যুবককে মারধরের ঘটনায় সেনা কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের মানিকগঞ্জ ও ক্যাম্পেরহাট বাজারে পূর্ব হাসিমপুরের চক পাড়া এলাকাবাসীর অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

 

অভিযুক্ত সৈকত রহমান (২৮) ওই এলাকার মো. মাসুদুর রহমান মুকুলের ছোট ছেলে। তিনি সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টের বেঙ্গল-১৩ সেকশনের লেফটেন্যান্ট।

 

মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীর ভাই রবিউল বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন থেকে ঝগড়া বিবাদ চলে আসতেছে এবং সেই সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মামলাটি বিচারাধীন থাকা স্বত্বেও অভিযুক্ত সৈকত ছুটিতে বাড়ীতে এসে সেনাবাহিনীর সদস্য হওয়ার ক্ষমতা বলে গত মঙ্গলবার বিকেলে একগাড়ি সেনাবাহিনীর সদস্যকে ডেকে নিয়ে আমার ভাই ওমর ফারুককে বেপরোয়া ভাবে মারধর করে গুরুতর জখম করে। এতে আমার ভাই জীবন রক্ষার জন্য প্রায় তিন কিলোমিটার দৌড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে। কিন্তু সৈকতের নির্দেশনায় সেনা সদস্যরা দৌড়ে গিয়ে তাকে আটক করে লোহার রড দিয়ে বেপরোয়াভাবে মারধর করে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।”

 

ভুক্তভোগীর স্ত্রী বলেন, ‘সেনা সদস্যরা বেপরোয়াভাবে আমার স্বামীকে মারধর করে বিপদজনক অবস্থায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) ভর্তি করায়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ আমার স্বামীর অবস্থা দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। এমতাবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে অদ্যবধি চিকিৎসাধীন আছে। তাই আমরা অত্র এলাকাবাসী একত্রিত হয়ে অভিযুক্ত সৈকত রহমানের সঠিক বিচাররের দাবিতে এসেছি।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খানসামায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, পাল্টাপাল্টি অবস্থানে কর্মবিরতির ডাক অফিসার সমিতির

শিল্পনগরী ভালুকায় চাকরির সুবিধা পাচ্ছে না ভালুকার বেকার যুবকেরা।

পবিপ্রবিতে গ্রীণ ফোরামের কুরআনের শিক্ষা ও রমাদান শীর্ষক সেমিনার 

এই প্রথম Research Competition Idea Event আয়োজন করতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র

জালিয়াতি চক্রের ৪ সদস্যের ছবি

গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

ববিতে শিক্ষক সংকট, ক্লাস নিচ্ছেন উপ-উপাচার্য

পরিবার থেকেই পুষ্টি সচেতনতা শুরু হোক: পবিপ্রবি উপাচার্য

পাবিপ্রবিতে “এটিএফ সাব-প্রজেক্ট; ফিনানশিয়াল ম্যানেজমেন্ট” বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত