শনিবার, 21 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে দুই দিনব্যাপী জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ - ৬:৪৩ অপরাহ্ন

হোপস ফর হিউম্যানিটি সেন্টারের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির কর্মশালা” অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ ডিসেম্বর) এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়। সারাদেশের ২৫ জন তরুণ নেতাকে সক্ষম করে তোলার উদ্দেশ্যে কর্মশালাটি পরিচালিত হয়েছিল।

হোপস ফর হিউম্যানিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম সাজ্জাদ-উল-ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাটিমের প্রধান প্রশিক্ষক আমির হামজা। তার নেতৃত্বে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিভিন্ন কার্যকর কৌশল ও প্রশিক্ষণ গ্রহণ করেন।

কর্মশালার প্রথম দিন ছিল “ফাউন্ডেশন অফ ক্লাইমেট অ্যাকশন এন্ড কমিউনিটি রেসিলিয়েন্স” বিষয়ক। এদিন বেশ কিছু সেশন এবং দলগত কার্যক্রম পরিচালিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের জন্য জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মাইন্ড গেম আয়োজন করা হয়। এর মাধ্যমে তারা জলবায়ুর নেতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিও এই সেশনের অন্যতম উদ্দেশ্য ছিল।

দ্বিতীয় দিনে কর্মশালার বিষয় ছিল “এমপাওয়ারিং লিডারস ফর ক্লাইমেট অ্যাকশন”। এদিন অংশগ্রহণকারীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে বায়োডাইভারসিটি ম্যাপিং কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশের বায়োডাইভারসিটির মানচিত্র তৈরি করে এবং সেগুলো প্রদর্শন করে।

এসময় হোপস ফর হিউম্যানিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম সাজ্জাদ-উল-ইসলাম বলেন, হোপস অফ হিউম্যানিটি সেন্টার দ্বারা আয়োজিত দুইদিনব্যাপী ওয়ার্কশপের লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, অভিযোজিত ক্ষমতা বাড়ানো এবং জলবায়ু ঝুঁকি কমানোর জন্য সম্প্রদায়ের ক্ষমতায়নের মাধ্যমে স্থিতিস্থাপকতা তৈরি করা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত