শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে গত ২ বছরে ৫০ এর অধিক কঙ্কাল চুরি

প্রতিবেদক
shafiel alam sumon
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ৬:৫৩ পূর্বাহ্ন

গত দুই বছরে ময়মনসিংহ জেলা থেকে ৫০ এর অধিক কঙ্গাল চুরি হয়েছে। ময়মনসিংহ সদর, ভালুকা, হালুয়াঘাট, ত্রিশাল, গফরগাও, ফুলবাড়িয়া ও মুক্তাগাছায় মানব কঙ্গাল চুরির প্রবণতা বেশী। আর একটি কঙ্গাল বিক্রি হয় ৩০ থেকে ৯০ হাজার টাকায়। এছাড়া সীমান্ত দিয়েও কঙ্কাল ভারত নেপালে পাচার করা হয় বলে সূত্র বলছে।

মেডিকেল শিক্ষার্থীদের পড়াশুনার কঙ্কাল একটি বাধ্যতামূলক। এসব শিক্ষার্থীরা কঙ্কালের প্রয়োজনে কঙ্কাল চুরি করে এমন লোকদের সঙ্গে সর্ম্পক থাকে অথবা সিনিয়র দের কাছ থেকে
মোবাইল নাম্বার সংগ্রহ করে মানব কঙ্কালের অর্ডার দেয়া হয়।
কঙ্কালের অর্ডার নিয়ে চক্রটি এসব কঙ্কাল চুরি করতে অনিরাপদ কবরস্থানগুলো চিহ্নিত করে কঙ্কাল সংগ্রহ করে।

ভারতের সাথে ময়মনসিংহ বিভাগের ৪ টি সীমান্ত রয়েছে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা এসব সীমন্তে মাদক নিত্যপণ্যগুলো
চোরাকারবারী হয়ে থাকে এর মধ্যে এসব চোরকারবারীরা মানব কঙ্কালও পাচার করে থাকে। ময়মনসিংহে জেলায় বিভিন্ন কবরস্থান থেকে মানব কঙ্গাল ২০২২ সাল থেকে ২০২৪ ডিসেম্বর পর্যন্ত ৫০ এর অধিক চুরি হয়েছে। ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহের ভালুকায় মেদুয়ারী গ্রামে এ রাতের আঁধারে চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ২১ মার্চ, ২০২৩
নগরীর কেওয়াটখালী পোলট্রি জামে মসজিদের গোরস্থানে দুর্বৃত্তরা গোরস্থানের তিনটি কবর খুঁড়ে খুলি ও কঙ্কাল নিয়ে গেলেও কিছু হাড়গোড় ফেলে যায় কবরের পাশে। সদরের চর লক্ষ্ধসঢ়;মীপুর কাছিমুল উলুম গোরস্থান মাদ্রাসা ও জামে
মসজিদের ইমাম মাওলানা এখলাছ উদ্দিন রাতের কোন এক সময় গোরস্তানের ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির কথা জানালে সেসময় আলোচিত হয় কিন্ত পুলিশ কাওকে ধরতে পারেনি।

১১ আগস্ট ২০২২ সালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের ডিক্রীভূমি গ্রামের কবরস্থান থেকে
কবর খুঁড়ে দুটি ও হাটকালী বাজার এলাকার বুড়াইপার কবরস্থানের পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি করে দুর্বৃত্তরা।

ইউপি সদস্য বিপ্লব মির্জা জানান, তিন মাস আগে ওই কবরস্থানের পাশেই অপর একটি কবরস্থান থেকে তিন জনের কঙ্কাল চুরি হয়েছিল। ময়মনসিংহের ত্রিশালের ৮ এপ্রিল ২০২৩ সালে
একটি সামাজিক গোরস্থান থেকে দুই কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের দড়িনগুয়া গ্রামের মাঠখলা এলাকা একটি কবরস্থান থেকে ছয়টি কবর থেকে কঙ্কাল
চুরির ঘটনা ঘটেছে। মানব কঙ্গাল চুরির ভয়ে মুক্তাগাছায় কবর পাহারা দেয়া শুরু করেছে মুক্তাগাছা উপজেলায় বিভিন্ন
এলাকা থেকে কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনা ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন গোরস্থানে থেকে রাতের আঁধারে কবর খুঁড়ে
লাশের কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র।
কিছুদিন আগেও ২নং বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর
রৌয়ারচর গোরস্থান, তারাটি ইউনিয়নের বিরাশী পশ্চিমপাড়া
গোরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। মেডিকেল পড়ুয়া
শিক্ষার্থীদের গবেষণার কাজে এ কঙ্কাল প্রয়োজন পড়ে। চোর
সিন্ডিকেট এ সব কঙ্কাল বিভিন্ন পাচারকারীর মাধ্যমে দেশের
ভিন্নস্থানে উচ্চমূল্যে বিক্রি করে থাকে। মুক্তাগাছার বড়গ্রাম
ইউনিয়নের কোণাগাঁও কেজাইকান্দা গোরস্থান থেকে কবর
খুঁড়ে ৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের
মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কঙ্কাল চুরির
বিষয়টি জানার পর রাত জেগে কবরস্থান পাহারা দিচ্ছেন
এলাকাবাসী এমন খবর পাওয়া গেছে। এ বিষয়ে কোণাগাঁও

কেজাইকান্দা গোরস্থানের সভাপতি আলহাজ আব্দুল হালিম সরকার
জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আমরা এ বিষয়টি নিয়ে
বেশ চিন্তিত। তিনি চোর ধরে দিতে পারলে পুরস্কার দেয়ার
ঘোষণা দেন। এছাড়া নিজ খরচে গোরস্থানের চারপাশে
বৈদ্যুতিক বাতি লাগিয়ে আলোর ব্যবস্থা করার আশ্বাস দেন।

মানব কঙ্কাল চক্রের সদস্যরা উপজেলার চেচুয়া এলাকার বিভিন্ন
কবরস্থান থেকে লাশ তুলে প্রক্রিয়ার মধ্য দিয়ে কঙ্কাল সংগ্রহ করে
ঢাকার বিভিন্ন স্থানে চড়ামূল্যে নির্ধারিত ক্রেতাদের কাছে
বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২২ ডিসেম্বর
ভোর সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে মুক্তাগাছা পৌরসভার
গেটে গাড়ির জন্য অপেক্ষমান দুইজন ব্যাক্তিকে আটক করে
পুলিশ। পরে তাদের সঙ্গে থাকা একটি তাবিলস ব্যাগ তল্লাশি
করে পলিথিনে মোড়ানো ২টি মাথার খুলিসহ মানবদেহের
বিভিন্ন হাড়গোড় জব্দ করে থানার পুলিশ পরিদর্শক (এস. আই)
সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলো: ময়মনসিংহ জেলার
কুঠুরাকান্দা থানা এলাকার রুবেল মিয়া (২৪) এবং জামালপুরের রুহিলী চরপাড়ার মনিরুজ্জামান মনির (২৫)।

এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, কঙ্কাল চোর চক্রের সদস্যরা জেলা-উপজেলার বিভিন্ন
স্থানে ছড়িয়ে রয়েছে। তারা প্রথমে কবর থেকে মরদেহ তুলেই গভীর
অরণ্য বা পাহাড়ি জনপদে নিয়ে যায়,পরে কেমিক্যালের মাধ্যমে
লাশ পচিয়ে গরম পানি দিয়ে ধুয়ে মানবদেহের পূর্ণাঙ্গ কঙ্কাল
সংগ্রহ করে। পরে তুলে দেয়া হয় পাচারকারীদের হাতে। এসব কঙ্কাল
চলে যায় বাংলাদেশ সহ পাশের দেশ নেপাল ও ভারতের মেডিকেল
শিক্ষার্থী-শিক্ষক ও চিকিৎসকদের কাছে। এ ঘটনায় আসামীদের
বিরুদ্ধে ২৯৭ ধারায় মামলা হয়েছে।

মানব কঙ্কাল নিয়ে ২০২০ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহের আর কে
মিশন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ১২টি মাথার
খুলি ও দুই বস্তা মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে কোতোয়ালি
থানা পুলিশ। এ সময় দুই কন্টেইনার তরল কেমিক্যাল ও তিন
প্যাকেট রাসায়নিক সহ বাপ্পি (২৫) নামের এক যুবককে
গ্রেপ্তার করা হয়েছিল।
ঐসময় কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার
বলেছিলেন, চক্রটি বছরে তিনবার কবর থেকে কঙ্কাল ওঠায়।
প্রতিবার ২০-২৫টা কঙ্কাল দেশের বিভিন্ন মেডিকেল কলেজসহ
বিদেশে পাচার করে। ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা
হালুয়াঘাটের গোবরাকুড়া এলাকা ও বেনাপোল সীমান্ত দিয়ে
তারা ভারত ও নেপালে কঙ্কাল পাচার করে। ২০১৭ সালে বেনাপোল
দিয়ে পার করার সময় ১৫টি কঙ্কাল নিয়ে একবার গ্রেপ্তারও
হয়েছিল বাপ্পি। জেল থেকে ফিরে ফের একই ব্যবসায় নেমে পড়ে।
ওসি ফিরোজ আরো জানিয়েছিলেন , কবর খোঁড়াখুঁড়ির
সঙ্গে জড়িতদের মাধ্যমে খবর চলে যায় বাপ্পির কাছে। তারা প্রথমে
কবর থেকে লাশ তুলে নির্জন স্থানে রাসায়নিক ও গরম পানি
দিয়ে ধুয়ে কঙ্কাল আলাদা করে। পরে তুলে দেয় পাচারকারীর হাতে।
তাদের মাধ্যমে এ কঙ্কাল চলে যায় মেডিকেল শিক্ষার্থী এবং
পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভারতে।
পুলিশের মতে, দেশে কঙ্কাল ব্যবসার মূল হোতাদের একজন বাপ্পি।
তার সঙ্গে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণির
কর্মচারীদের যোগসাজশ আছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কর্মচারীরা শিক্ষার্থীদের কাছে কঙ্কালের চাহিদা পাওয়ার পর এ
চক্রের সঙ্গে যোগাযোগ করে। পরে চড়া দামে তাদের হাতে কঙ্কাল
পৌঁছে দেয়।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ
বিশেষজ্ঞ ডা. তারিকুল ইসলাম খান ওয়াসিম অ্যানাটমি
বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার জন্য কঙ্কালের প্রয়োজন

হয়। কিছু পড়াশোনা আছে, যা কঙ্কাল ছাড়া সম্ভব নয়।
প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে কঙ্কাল থাকলে ভালো। কঙ্কাল
কেনাবেচার ব্যাপারে সরকারিভাবে কোনো বিধিমালা না
থাকায় ছাত্রছাত্রীরা যে যেভাবে পারে কঙ্কাল সংগ্রহ করে।
নাম প্রকাশ করার অনিচ্ছুক কয়েকজন মেডিক্যাল শির্ক্ষাথী
বলেন , মেডিক্যালে প্রতিটি শিক্ষার্থীর কঙ্কাল প্রয়োজন হয়,
কেও সিনিয়রদের কাছ থেকে কম মূল্যে পুরানো কঙ্কাল ক্রয় করে
কাজ সম্পন্ন করে ,দরিদ্ররা দুজন মিলে একটি কঙ্কাল কিনে।
প্রতিটি পূর্ণাঙ্গ কঙ্কাল সর্বনিম্ন ৩০ হাজার থেকে
সর্বোচ্চ ৯০ হাজার টাকায় বিক্রি হয়। একটা আস্ত কঙ্কাল
কিনতে দেড় থেকে দুই লাখ টাকা খরচ পড়ে। কৃত্রিম কঙ্কাল
শিক্ষার্থীরা ১৫-২০ হাজার টাকা দিয়ে সংগ্রহ করে। প্রথম ও
দ্বিতীয় বর্ষের পর থেকে কঙ্কাল আর লাগে না। তখন আবার অনেকে
বিক্রি করে দেয়।কৃত্তিম কঙ্কালের চেয়ে আসল কঙ্কাল পড়াশুনার
জন্য ভালো ।

বিশেষজ্ঞরা বলেন, শিক্ষার্থীদের জন্য কঙ্কাল ব্যবস্থাপনা, সংগ্রহ
কিংবা শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহারের কোনো নীতিমালা
নেই। কঙ্কাল সংগ্রহ করা হয় কীভাবে জানতে চাইলে তিনি বলেন,
যেসব মরদেহের কোনো পরিচয় থাকে না বা কেউ দাবি করে না,
সেগুলো সরকার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য
দিয়ে দেয়। তবে এর কোনো লিখিত নিয়ম নেই। আবার অনেকে
মারা যাওয়ার আগে নিজের মরদেহ দান করে থাকেন। এমন দানের
সংখ্যা খুব কম। কঙ্কাল বেচাকেনার কোনো নীতিমালা না
থাকায় কঙ্কাল নিয়ে বাণিজ্য করার সুযোগ পায় পাচারকারী চক্র।
আইন বিশেষজ্ঞদের মতে কবর খুঁড়ে লাশ বা কঙ্কাল চুরি চরম
অনৈতিক কাজ বলে গণ্য হলেও প্রচলিত আইনে এর শাস্তির স্পষ্ট
নির্দেশনা নেই। তবে এসব কাজের ক্ষেত্রে ২৯৭ ধারা ব্যবহার করা
হয়। ২৯৭ নম্বর ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তির ধর্মানুভূতিতে
আঘাত করার উদ্দেশ্যে ধর্মীয় কোন স্থানে অনধিকার প্রবেশ করা,

মৃতদেহের অসম্মান অথবা শেষকৃত্যানুষ্ঠানে সমস্যা তৈরি
করা হলে সেটাও ধর্মীয় অবমাননা বলে গণ্য হবে। এরকম অপরাধের
ক্ষেত্রে এক বছর পর্যন্ত কারাদন্ড, জরিমানা বা উভয় দন্ড হতে পারে। তাই অপরাধী ধরা পড়লেও পার পেয়ে যায়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে কোরআন পোড়ানো ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে ছাত্র শিবিরের বিবৃতি

অভিন্ন সুরে এক সুস্থ পৃথিবীর স্বপ্ন নিয়ে ওয়ান হেলথ দিবস

যবিপ্রবিতে স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাজশাহীতে ছিনতাইকারী গ্রেপ্তার

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

যশোর মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের নেতৃত্বে স্বৈরাচার সরকারের ডা. ইমাম, নতুন কমিটি দাবি

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: চারটি ইটভাটা বন্ধ

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলা : ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সনদ বাতিল

বাকৃবির আশরাফুল হক হলে জুলাই বিপ্লব টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

পবিপ্রবির সৃজনী ব্রীজ সংলগ্ন খালের ময়লা অপসারণ, জনমনে স্বস্তি