শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিক্ষার্থীদের ভাবনায় নতুন বছর

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ১১:২৯ পূর্বাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের মো:রুমান হোসেন নতুন বছরে নিজেকে দক্ষ মানুষ গড়ে তুলতে চান।

“পৌষের হার কাঁপানো শীতে নতুন বছরের ছোঁয়া লাগে আমাদের জীবনে। প্রতিটি নতুন বছরই আমাদের জীবনে নিয়ে আসে নতুন কিছু শেখার সুযোগ। বিগত বছরের স্মৃতির ডায়েরি নতুন করে নতুন বছরে সবার জীবনে বয়ে আনুক অনাবিল বসন্ত। অলসতা, হতাশা,ক্লান্তি ও দীর্ঘশ্বাস কাটিয়ে নতুন কিছুতে নিজেকে দক্ষ শক্তিতে রুপান্ত করতে চাই। দক্ষতা অর্জনের মধ্য দিয়ে সোনার বাংলা গঠন করতে চাই। দেশের দূর্নীতি থেকে নিজেকে ও অন্যকে দূরে রাখার চেষ্টা করব। দক্ষ জনশক্তি সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের অর্থনেতিক সমৃদ্ধি সৃষ্টি করতে পারে, এমন একটি নতুন বছর হক। দক্ষ জনশক্তি তীব্র ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারমুক্ত থাকবে নতুন বছরে সোনার বাংলাদেশ। অশুভ শক্তিকে দূরে সরিয়ে সবার জন্য আশীর্বাদস্বরূপ হয়ে উঠুক নতুন বছরটি। পৃথিবীর বুকে বয়ে যাক সাম্য, শান্তি ও ঐক্যের বাতাস।যে বাতাস এক সুন্দর পৃথিবী তৈরি করবে। সব মিলিয়ে সুন্দর ও প্রাণবন্ত একটি বছরের অপেক্ষায় আমি।”

অতঃপর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. মাকসুদুল ইসলাম রিয়াদ নতুন বছরে নিজেকে আত্মমর্যাদাসম্পন্ন ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার সংকল্প করছে।

“নতুন বছর হোক পরিবর্তনের বছর। এ বছরটিকে শুধু নিজের নয়, দেশ ও জাতির পরিবর্তনের একটি অধ্যায় হিসেবে দেখতে চাই। শীতের কুয়াশায় ঢাকা খারাপ সময়গুলো দূরে চলে যাক! নতুন বছরে ভোরের আলোর মতো আসুক ভালো দিন। ব্যক্তিগত দক্ষতা অর্জন, আত্মোন্নতি এবং পেশাদারিত্বের শিখরে পৌঁছানোই আমার লক্ষ্য। একজন আত্মমর্যাদাসম্পন্ন, সৃজনশীল, এবং দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে চাই। এই নতুন বছরে প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে ভালো কাজের মাধ্যমে জীবনে নতুন মাত্রা যোগ করার ইচ্ছে রয়েছে। দেশ এবং জাতিকে কিছু দিতে চাই। সৃজনশীল চিন্তা, নৈতিক মূল্যবোধ এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। হতাশা, অলসতা আর পিছিয়ে থাকার দিনগুলোকে বিদায় জানিয়ে নতুন আলোর পথে এগিয়ে যাওয়ার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। এই নতুন বছর শুধু আমার নয়, আমাদের সবার জীবনে হোক সম্ভাবনার বাতিঘর।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত 

কৃষ্ণচূড়ার রঙে রাঙানো মাভাবিপ্রবির পথ

যবিপ্রবিতে পর্দা উঠলো ইইই বিভাগের কনফারেন্স কার্নিভাল

পাঁচবিবিতে সেমাই তৈরির ৩টি কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

শিক্ষার্থীদের টাকায় দলীয় টেন্ট বানাচ্ছে ইবি ছাত্রদল

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল

রাবিতে জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের সভাপতি সইজুদ্দিন, সম্পাদক পিয়ারুল

পবিপ্রবিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল চালু

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার

বাঘায় হত্যা মামলার আসামি গিয়াস গ্রেফতার