শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ৭:৩৪ অপরাহ্ন
ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুমা ফেনী দারুল ইসলাম মিলনায়তনে সদস্য সমাবেশের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রআন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

নতুন কমিটিতে আবু হানিফ হেলাল-কে সভাপতি এবং ইমাম হোসেন আরমান-কে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন এবং জেলা প্রচার সেক্রেটারি আ.ন.ম আবদুর রহিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন, ফেনী শহর শাখার সভাপতি শরীফুল ইসলাম এবং জেলা শাখার সাবেক সভাপতিরা।

ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্রআন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম সমাবেশে সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “ইসলামী আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে শিবিরের প্রতিটি কর্মীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। নতুন কমিটির নেতৃত্বে শিবিরের কার্যক্রম আরও গতিশীল হবে।”


সমাবেশের শেষ অংশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোর কুইন্স হসপিটালে ‘কুইন্স কেয়ার সার্ভিসের উদ্বোধন’ ঘরে বসেই মিলবে চিকিৎসা

ফুলবাড়ীতে আ:লীগ নেতার ক্ষমতার দাপটে চলছে অবৈধ ইটভাটা,প্রশাসন নীরব।

নাগেশ্বরীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

গাজী টায়ারস অগ্নিকাণ্ডে ঘটনায় ৫ যুবক গ্রেপ্তার

ডিআইইউ সাংবাদিক সমিতির উদ্যোগে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ৫

মেডিকেল শিক্ষার্থী তামান্নার শিক্ষার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

পবিপ্রবিতে মেয়েদের আন্তঃঅনুষদীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই

১৭তম বিজেএস পরীক্ষায় রাবি শিক্ষার্থীদের বাজিমাত, স্থান পেলেন ২৮জন

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, আমিই বিপ্লবী সরকার হবো বলে ঘোষণা কাফির