বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আন্ত:জেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:২৭ অপরাহ্ন

আন্ত:জেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। এসম ডাকাত সদস্যদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহারিত মালামাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইজিবাইকের ৬৭পিস ব্যাটারী, ২টি চোরাই পিকআপ, ৪৪টি অক্সিজেন সিলিন্ডার, ১১০টি গ্যাস সিলিন্ডার, ট্রাক  এবং মিনি ট্রাকের টায়ার।

বুধবার বিকালে যশোর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নুর ই আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল বাশারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সম্প্রতি যশোর নতুন উপশহরে গোল্ডেন বাইক নামক একটি ইজিবাইকের শোরুমের তালাকেটে ও গ্রীল ভেঙ্গে দু:সাহসিক ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের সদস্যরা ট্রাক ভরে দোকানের সব ব্যাটারী, যন্ত্রাংশ ও টায়ার লুট করে নিয়ে যায়। এর আগে যশোরের একটি টায়ারের দোকানে ও একটি গ্যাসের দোকানে ওই একই গ্রুপ ডাকাতি করে বিপুল অর্থের মালামাল লুট করে। এসব ঘটনায় জেলা পুলিশের ভাবমুর্তি দারুন ভাবে ক্ষুন্ন হয়। পরবর্তীতে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশী টহল জোরদারসহ পুলিশী কার্যক্রম বৃদ্ধি করা হয়। ডাকাতির ঘটনা উদঘাটনে জেলা ডিবি পুলিশ কে দায়িত্ব প্রদান করা হয়। গত এক সপ্তাহ ঝটিকা অভিযান চালিয়ে এসব ডাকাতির রহস্য উন্মোচন ও ডাকাত দলের ১৪সদস্যকে দেশের বিভিন্ন জেলা থেকে আটক ও তাদের হেফাজত থেকে মালামাল উদ্ধার করে যশোর ডিবি পুলিশ।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হচ্ছেন. ঢাকা নারায়নগঞ্জের শহিদনগরের রহিম হোসেনের ছেলে হিরা রহমান @ বিজয় হোসেন, মাদারীপুর জেলার শিবচর থানার মুন্সিকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে আলমগীর হোসেন, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া গ্রামের দুদু মোল্যার ছেলে রবিন মোল্যা, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার চকেরপাড়া গ্রামের সামছু মিয়ার ছেলে নজরুল ইসলাম, সদর থানার ইসলামপুর গ্রামের মৃত: আব্দুল হাসেমের ছেলে আমির হোসেন, নরসিংদী জেলার বেলাবো থানার আউয়ালীকান্দি গ্রামের সাদেক আলীর ছেলে রাকিব, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে সোহেল, মুন্সিগঞ্জ জেলার সদর থানার কাশিমপুর গ্রামের মৃত মকুল হোসেনের ছেলে জাহিদ, টঙ্গীবাড়ি থানার টঙ্গীবাড়ি গ্রামের মোফাজ্জেল মেখের ছেলে আলমগীর শেখ, শরিয়তপুর জেলা সদরের কোটাপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ইউনুছ, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বাবলু রহমান, নোয়াখালী জেলার সদর থানার মতিপুর গ্রামের আবুল মিয়ার ছেলে নিজাম উদ্দিন, মাদারিপুর জেলার সদর থানার কাপালীকান্দি গ্রামের মৃত তোরাব আলী মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর ও ফরিদপুর জেলার সদর থানার পশ্চিম ভাষানচর গ্রামের মৃত শুকুর খানের ছেলে আব্দুল কাদের। গত সোমবার দিনগত রাতে একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের এসব সদ্যসকে আটক করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের আসল উদ্দেশ্য কি জিম্মি উদ্ধার নাকি হামাস নির্মূলের নামে গাজায় ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়ে ফিলিস্তিন দখল?

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বুটেক্স সাংবাদিক সমিতি

হল প্রভোস্টের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও মানববন্ধন কর্মসূচি

জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা

তিন উপজেলার স্বপ্ন লংগদু হতে নানিয়ারচর সংযোগ সড়ক

উলিপুরে মৌমাছির কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

খুবিতে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন তারিখ ঘোষণা

নানা আয়োজনে যবিপ্রবিতে পহেলা বৈশাখ উদযাপন

ফুলবাড়ী সীমান্তে বিপুল মাদকসহ ইজিবাইক জব্দ, পালালো চোরাকারবারীরা

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট