সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হলের ছাত্রদের মতামতের আলোকে সাজানো হবে আশরাফুল হক হলের লাইব্রেরি- প্রভোস্ট

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ৩:৪২ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া বলেছেন, ‘হলের লাইব্রেরি উন্নত করতে ছাত্রদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় বই সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে’।

রবিবার (৫ জানুয়ারি) রাতে বাকৃবির আশরাফুল হক হলে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এমন বক্তব্য রাখেন ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া।

তিনি আরো বলেন, “আমরা হলের রুমগুলো সঠিকভাবে বন্টন করার চেষ্টা করছি। বর্তমানে ৬০ জন শিক্ষার্থী হলে আসন পেয়েছে। বর্তমানে অছাত্র সিনিয়রদের যারা আছেন তাদের অনুরোধ করবো নিয়ম মেনে আসন ছেড়ে দিতে। এতে করে সিট সংকটের সমস্যার সমাধান হবে”। 

এসময় প্রভোস্ট আরো যোগ করেন, ‘৫ আগস্টের আগে যে গেস্টরুম বা র‍্যাগিং কালচার ছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে হল প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই এমন ঘটনা ঘটতে দেয়া হবে না।” 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউজ টিউটর লেকচারার জিকেশ বর্মন এবং এতে সভাপতিত্ব করেন বাকৃবির আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির।

হল সূত্রে জানা যায়, এ বছর ওই হলে ছয়টি অনুষদের প্রায় ৬০জন শিক্ষার্থীকে আসন বরাদ্ধ দেওয়া হয়েছে। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যথাযোগ্য মর্যাদায় রাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: বন্ধ হলো পাঁচটি ইটভাটা

কুড়িগ্রামে শুরু হলো ভূমি মেলা

বাংলাদেশে চালু হলো গুগল পে, অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা

পবিপ্রবি’র নতুন একাডেমিক প্রোফাইলে আবু সাঈদের ছবি

টাংগাইল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে গণ অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়। 

শেখ রাসেল হলে সমস্যা যেন নিত্যসঙ্গী, সমাধানে নেই কোনো পদক্ষেপ

বাকৃবিতে প্রায় পৌনে ৪ লাখ টাকার গাছ লাগাবে পূবালী ব্যাংক পিএলসি

এই প্রথম Research Competition Idea Event আয়োজন করতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র

সিরাজগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ৭ম জাতীয় কমডেকা