মঙ্গলবার, 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভুট্টা ক্ষেতে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ - ৫:৫৯ অপরাহ্ন

দিনাজপুরের খানসামায় ভুট্টা ক্ষেত থেকে আনিছা বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইলিয়াস হাজিপাড়ার পূর্ব পাশে শফিকুল ইসলাম (বাইদুল) এর ভুট্টা ক্ষেত থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

 

আনিছা ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুবলিয়া গ্রামের দোলাপাড়া এলাকার মো. মাহফুজ আলমের স্ত্রী এবং একই ইউনিয়নের ইলিয়াস হাজিপাড়া গ্রামের মৃত আলমের মেয়ে।

 

পুলিশ জানায়, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে যাই। এরপর লাশ উদ্ধার করি। মেয়েটি গত কয়েক মাস ধরে তার বাবার বাসায় থাকতো। স্বামীরও যাতায়াত এবং ফোনে যোগাযোগ ছিল। কিছুদিন আগে মৃত আনিছার স্বামী তার শশুর বাড়ি থেকে টাকা ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে লজ্জায় সে আসে না শুধু ফোনে নিয়মিত যোগাযোগ করতো।

 

নিহতের চাচা মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে আমাদের মেয়েকে জামাই হত্যা করেছে। গতকাল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় আমাদের জামাই আমাদের বাড়িতে আসে আমরা তাকে আপ্যায়ন করি। এরপর আমাদের মেয়েকে তার পরিবারের কাছে নিয়ে যায়।

 

নিহতের ভাই মনিরুজ্জামান মনির বলেন, আমার বোনকে আমার দুলাভাই নিয়ে যায়। রাত ১১ টায় ফোন করলে জানায় আমার (দুলাভাই) কাছে আছে। আমার স্ত্রী ভোর বেলা ফোন দিলে বলে সে (আনিছা) আমার কাছে নাই, আমি রেখে এসেছি। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

 

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত আনিছার শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার স্বামী পলাতক রয়েছেন। আমরা তাকে ধরার চেষ্টা করছি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর

বাকৃবির পদার্থবিজ্ঞান বিভাগ এখন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে

পাবিপ্রবির রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

যথাযোগ্য মর্যাদায় বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শহীদ-আহত, এতিম, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের সাথে জামায়াত নেতা মতিউর রহমানের ঈদ

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

ইসরায়েলে টানা তৃতীয় আঘাত, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি খোমেনির

শার্শায় বন্যপ্রাণী তক্ষকসহ ২ পাচারকারী আটক

পাবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ঢুষমারায় আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেফতার