বুধবার, 8 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ - ৩:১৫ অপরাহ্ন

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত আল আমিন মল্লিক (৩৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আল আমিন মল্লিক (৩৩) লোহাগড়া থানাধীন চর মল্লিকপুর গ্রামের বোরহান মল্লিকের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গত (৭ জানুয়ারি) রাতে লোহাগড়া থানাধীন মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া মধ্যপাড়া সাগর সরদারের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ  মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুমন হওলাদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আল আমিন মল্লিক (৩৩) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের ভাবনায় নতুন বছর

পাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

পরীক্ষা দিতে এসে জাবিপ্রবিতে প্রশাসনের সহযোগিতায় পালিয়ে গেল ছাত্রলীগ নেতা

ডিআইইউ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ; দুর্ঘটনা,খুন, নাকি অন্যকিছু?

ফুটপাতে হরেক রকম ইফতার

থানাহাট বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি, অভিযুক্ত নাহিদ হাসানের দ্রুত গ্রেফতার দাবি

উলিপুরের তিন বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ

ক্যান্সার আক্রান্ত মায়ের জীবন বাঁচাতে ছেলের আবেদন

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে গায়েবানা জানাজা

পোষ্য কোটা বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাবির কর্মকর্তা-কর্মচারীরা