বুধবার, 8 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ - ৭:০৮ অপরাহ্ন

‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই স্লোগানে ময়মনসিংহ জেলায় তারুণ্যের উৎসব২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য ্যালি তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে টাউন হলে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেন, আজকে এই নতুন বাংলাদেশ যেটা দেখছি সেটা তরুণদের বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, তারপর অনেক চড়াই উৎরাই জুলাই বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। আমি শ্রদ্ধা জানাই সেই বীর সেনানিদের, শ্রদ্ধা জানাই ছাত্র-জনতাকে, যারা আপন কলিজার রক্ত দিয়ে এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছেন।

তিনি বলেন, তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। আমরা তরুণদের অগ্রাহ্য-অবহেলা করতে পারি না। তাঁদের উপরই ভরসা রাখতে চাই, যখন দেখি এই তরুণরাই দূর্গত মানুষের পাশে এসে দাঁড়াই তখন আশান্বিত হই। আনন্দে চিৎকার দিয়ে বলি এই তরুণরাই পারবেন। আমাদের রাজনীতি, আমাদের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে তরুণদের। কাজেই আমরা তারুণ্যের উৎসবে প্রতিজ্ঞা করতে চাই, তরুণদের মতেই আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।

সভায় আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ জাবেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক  মোঃ হারুন-অর-রশীদ, জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শ্রী বকুল সূত্রধর মানিক, সমন্বয়ক মো: আশিকুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন স্তরের নাগরিক-সহ গণমাধ্যমকর্মী।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ময়মনসিংহ কার্যালয় অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে কমিটি ঘোষণ

ইসরায়েলি হামলার নিন্দা, ইরানের পাশে থাকার ঘোষণা কাতারের

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে উদ্যোগ: ফিরছে খালের স্বাভাবিক প্রবাহ ও প্রাণ

মাভাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সেবায় এগিয়ে এলো শিবির, ছাত্রদল, বাগছাস ও বৈছাআ

যশোর কুইন্স হসপিটালে ‘কুইন্স কেয়ার সার্ভিসের উদ্বোধন’ ঘরে বসেই মিলবে চিকিৎসা

চোরাই বাল্কহেড চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৩০ টন মালামাল উদ্ধার

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া ০৩ বন্ধুর মরদেহ উদ্ধার

এতিমদের মাঝে পাবিপ্রবির আগামীর সূর্যের ইফতার বিতরণ

ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি এন্টি ড্রাগ সোসাইটির