বৃহস্পতিবার, 9 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাইক ছিনিয়ে নিতে বাইক রাইডারকে হত্যা: পিবিআই

প্রতিবেদক
shafiel alam sumon
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ - ৮:০৮ অপরাহ্ন

শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ:

দিন আগে ময়মনসিংহে ত্রিশালের বৈলর বকশীপাড়া গামী মাটির রাস্তা সংলগ্ন হিন্দুপল্লী গ্রামের জনৈক আঃ রহিম এর পুকুরের দক্ষিণ দিকে হাফওয়াল করা বাউন্ডারির ভিতরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের পর জানা যায়, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান (বাইক রাইডার) তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করার জন্য তাঁকে হত্যা করা হয়। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাঁদের মধ্যে দুজন গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পিবিআইএর ময়মনসিংহ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পিবিআইএর পুলিশ সুপার মো. রকিবুল আক্তার এসব তথ্য জানান। এর আগে গত ৩০ ডিসেম্বর সকালে ত্রিশালের বৈলর ইউনিয়নের বৈলর কামারপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে পিবিআই।

সংস্থাটি জানায়, পিবিআইয়ের ক্রাইম সিন দল ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপ নিয়ে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করে। নিহত ব্যক্তির নাম জুবায়েদ আহমেদ (৩১) তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পালগাঁও গ্রামের সামাদ তালুকদারের ছেলে। বাইক রাইডার হিসেবে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ঘটনায় নিহতের বড় ভাই আজহারুল ইসলাম বাদী হয়ে ৩০ ডিসেম্বর ত্রিশাল থানায় একটি হত্যা মামলা করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র দিনের মধ্যে হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম হয় পিবিআই। ঘটনায় গত মঙ্গলবার দিবাগত রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকা থেকে নাজমুল ইসলাম (৩০), আবুল কাশেম ওরফে সোনা মিয়া (৫৫) আবদুল আজিজ ওরফে আনিছকে (২৪) গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে নাজমুল ত্রিশালের বৈলর এলাকার জয়নাল আবেদিনের ছেলে, কাশেম আজিজ বকশীগঞ্জের বাট্টাজোড় উজানপাড়া গ্রামের বাসিন্দা। তাঁদের কাছ থেকে নিহত জুবায়েদের মোটরসাইকেলটি জব্দ করে পিবিআই। গ্রেপ্তার তিনজনকে হত্যা  মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠালে নাজমুল কাশেম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি নাজমুলের বাড়ি ত্রিশালে। তিনি পাঁচছয় বছর ধরে টঙ্গীতে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করেন। নিহত জুবায়েদ ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাইক রাইডার হিসেবে কাজ করেন। গত ২৯ ডিসেম্বর বিকেলে জুবায়েদ ভাড়ার জন্য টঙ্গী স্টেশন রোডের মাথায় দাঁড়ালে আসামি নাজমুলের সঙ্গে দেখা হয়। নাজমুল টঙ্গী থেকে ময়মনসিংহ শহরে আসাযাওয়ার কথা বলে জুবায়েদের মোটরসাইকেলভাড়া নেন। ত্রিশালের বৈলরে পৌঁছানোর পর নাজমুল তাঁর চাচাতো ভাইয়ের কাছ থেকে পাওনা টাকা নেওয়ার কথা বলে জুবায়েদকে ঘটনাস্থলে নিয়ে যান। একপর্যায়ে নাজমুল জুবায়েদের গলায় থাকা চাদর দিয়ে ফাঁস দিয়ে তাঁকে হত্যা করেন এবং জুবায়েদের মুঠোফোন মোটরসাইকেল নিয়ে চলে যান।

রকিবুল আক্তার দাবি করেন, নাজমুল নিহতের মুঠোফোনটি ধানিখোলা বাজারে এক মিস্ত্রির কাছে ২০০ টাকায় বিক্রি করে মোটরসাইকেল নিয়ে বকশীগঞ্জে গিয়ে আত্মগোপন করেন। পরে নাজমুল মোটরসাইকেলটি বাট্টাজোড় এলাকায় তাঁর পরিচিত আবুল কাশেমের কাছে বিক্রি করেন। কাশেম সেই মোটরসাইকেলটি তাঁর ভাতিজির স্বামী আজিজের হেফাজতে রাখেন। মূলত মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই জোবায়েদকে হত্যা করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের ওপর ‘ছাত্রলীগের’ হামলা

জুলাই শহিদদের স্মরণে মাভাবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

খানসামায় বিএনপির ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ

নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল  উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

রাজশাহীতে পরিবেশ দিবস পালিত

ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইসলামি ছাত্র আন্দোলন জবি শাখা

যশোর জেলা বিএনপির মহাসমাবেশ, পৌঁছেছেন মহাসচিব ও প্রধান অতিথি মির্জা ফখরুল

ইবিতে বাস দুর্ঘটনায় জ্ঞান ফেরেনি সাগরের, নেওয়া হচ্ছে ঢাকায়

কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ; পরীক্ষা স্থগিত