বুধবার, 23 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ক্লাসে ফেরার দিন-তারিখ নিয়ে অনিশ্চয়তা বুটেক্স শিক্ষার্থীদের

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ - ২:৩১ অপরাহ্ন

গত ৩ অক্টোবর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সদ্য প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) পদত্যাগ করেন। তারও দুইদিন আগে অর্থাৎ ১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের দাবি আদায় ও উপাচার্যের যথাযথ জবাবদিহিতা কিংবা পদত্যাগের জন্যে ব্যাচভিত্তিক সকল ধরনের ক্লাস, ল্যাব বয়কট করছিলেন বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা। দাবিসমূহের মধ্যে অন্যতম হচ্ছে- স্বতন্ত্র টেক্সটাইল ক্যাডার চালু, প্রতিটি ব্যাচ এর সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা চালু, টার্ম পরীক্ষার ফলাফল প্রকাশে শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ইত্যাদি।

সাবেক উপাচার্যের পদত্যাগের পর থেকে বুটেক্সের বেশিরভাগ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যাচ ও ডিপার্টমেন্ট ভিত্তিক বুটেক্স ছাত্র শিক্ষক মিলনায়তন গ্রুপে মতামত দেন যে তারা বিশ্ববিদ্যালয়ের বাহিরের (এক্সটার্নাল) তথা অন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে উপাচার্য হিসেবে চান। এর পরিপ্রেক্ষিতে মিছিল, মানববন্ধনও করেন বুটেক্সের সাধারণ শিক্ষার্থীদের একাংশ।

তারই ধারাবাহিকতায় ১ অক্টোবর থেকে চলমান ক্লাস ও ল্যাব বয়কট এর ধারা এখনো চলমান। স্বাভাবিকভাবে দুর্গাপূজার বন্ধের পর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তথা যথারীতি ক্লাস, ল্যাব, পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও এখনো সশরীরে শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে ফিরছেন না। কেউ কেউ এমন মতও দিচ্ছেন যে এক্সটার্নাল উপাচার্য নিয়োগসহ তাদের দাবিসমূহ বাস্তবায়নের কার্যকর প্রণালী শুরু করা হলে তবেই ক্লাসে ফিরতে চান তারা।

আবার শিক্ষার্থীদের আরেকটি অংশ মনে করছেন যে এভাবে ক্লাস-ল্যাব বয়কটের ধারা চলমান থাকলে তারা একাডেমিক কার্যক্রমে পিছিয়ে পড়ছেন, যার ফলশ্রুতিতে সেশনজট তথা সময়মতো সেমিস্টার শেষ না হওয়ার আশঙ্কা এবং পরবর্তীতে অল্প সময়ে শেষ করার চাপে পড়ার বড় সম্ভাবনা দেখছেন, যেহেতু বিগত কয়েক মাসে কোটা সংস্কার এবং সাবেক সরকার পতনের আন্দোলনের কারণে ইতিপূর্বেই তাদের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। যার পরবর্তীকালে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর সেমিস্টার শেষ হওয়ার একটি খসড়া সময়কালও হাতে পেয়েছিলেন তারা। যেটিতেই প্রায় অর্ধেক সময়ে সেমিস্টার সমাপ্তির খসড়া পরিকল্পনা বিদ্যমান ছিল। সেদিকগুলো বিবেচনায় এক সপ্তাহের মধ্যে ক্লাসে ফিরে একাডেমিক কার্যক্রমে যোগদান করতে আগ্রহী তারা। আর দীর্ঘ সময় ক্লাস ল্যাব বয়কটের বিরোধিতা করছেন উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা। 

তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ এক্সটার্নাল উপাচার্য নিয়োগ এবং তাদের দাবিসমূহ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ শুরু না করলে ক্লাসে ফিরতে অনীহা প্রকাশ করছেন। তাদের মত অনুযায়ী এই মুহূর্তে ক্লাসে ফিরলে ইন্টার্নাল ভিসি নিয়োগের সমূহ সম্ভাবনা দেখা যাবে এবং মন্ত্রণালয় বরাবর স্বতন্ত্র টেক্সটাইল ক্যাডার চালুসহ তাদের যৌক্তিক দাবিগুলোর বাস্তবায়নের পদক্ষেপ নেয়াতে বিঘ্ন ঘটবে।

অর্থাৎ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষণীয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস

বাকৃবি ছাত্রদলের ব্যতিক্রমী ঈদ আয়োজন, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উপহার

কুবিতে শিক্ষক নিয়োগ অস্বচ্ছতার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

দেশে এই প্রথম কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

হোসেনপুরে নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে ইউএনও

পবিপ্রবি উপাচার্য হিসেবে ২ মাস পূর্ণ করলেন ড. রফিকুল ইসলাম

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

কুবির আরও এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

বাংলাদেশে চালু হলো গুগল পে, অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা

ভুরুঙ্গামারীতে তিনটি ইটভাটাকে তিন লক্ষ টাকা জরিমানা।