রবিবার, 12 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গবাদিপশুর ম্যাসটাইটিসের টিকা আবিষ্কার করলেন বাকৃবির অধ্যাপক

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ - ২:০৫ অপরাহ্ন

গবাদিপশুর ওলান প্রদাহ বা ম্যাসটাইটিস একটি মারাত্মক সংক্রামক রোগ, যা গাভীর ওলানে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে সৃষ্টি হয়। এই রোগের কারণে গাভীর ওলান ফুলে যায়, জ্বালাপোড়া ও ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। পাশাপাশি, দুধ উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। পরিস্থিতি গুরুতর হলে দুধ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, যা খামারিদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তদুপরি, ব্যাকটেরিয়াগুলো প্রচলিত এন্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট হওয়ায় সাধারণ চিকিৎসা পদ্ধতিতে কার্যকর সমাধান পাওয়া সম্ভব হয় না।

ওই সমস্যা উত্তরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন এবং মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ও তার গবেষণা দল দেশে প্রথমবারের মতো গবাদিপশুর ম্যাসটাইটিস বা ওলান প্রদাহ রোগের টিকা তৈরি করেছেন। চার বছরের গবেষণা শেষে এই টিকা উদ্ভাবনে সক্ষম হয়েছেন বলে জানান তিনি। অধ্যাপক বাহানুরের এই গবেষক দলে ছিলেন ড. মোহাম্মদ হাবিবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থী। 

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী-ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (বাস-ইউএসডিএ) প্রোগ্রামের অর্থায়নে ২০২০ সালের ১ অক্টোবর এই গবেষণাটি শুরু হয়ে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়। গবেষণাটির মেয়াদকাল ছিলো তিন বছর এবং এটি ২০২৪ সালের ১১ জুন প্রাণিসম্পদ অধিদপ্তরে উপস্থাপন করা হয়।

অধ্যাপক ড. বাহানুর বলেন, ২০২০ সালে আমরা গবেষনাটি শুরু করি। আমরা ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা সহ ৯ টি জেলার ২০৯ টি খামারে জরিপ পরিচালনা করি। জরিপে আমরা ৪৬% গাভীতে ম্যাসটাইটিসের সংক্রমণ খুজে পাই। মাঠ পর্যায় থেকে আমরা স্যাম্পল সংগ্রহ করে সোমাটিক সেল কাউন্টের মাধ্যমে ম্যাসটাইটিসের সংক্রমণ ও এর তীব্রতা নিরুপণ করি। পরবর্তীতে গবেষণাগারে দীর্ঘ ক্লিনিকাল টেস্ট ও প্রক্রিয়াকরণ শেষে আমরা এই টিকা উদ্ভাবনে সক্ষম হই।  ৫১৭ টি গাভী থেকে নমুনা সংগ্রহ করে এই গবেষণাটি পরিচালনা করা হয়েছে। এই টিকা তৈরিতে ৪টি ব্যাকটেরিয়া নিয়ে কাজ করেছি। ব্যাকটেরিয়াগুলো হলো- Streptococcus agalactiae, Escherichia coli, Staphylococcus aureus ও Streptococcus uberis। এই ব্যাকটেরিয়াগুলো গবেষণায় ব্যবহৃত নমুনা থেকেই সংগ্রহ করা হয়েছে। চারটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে বিধায় একে Polyvalent Mastitis Vaccine বলে। এই ব্যাকটেরিয়াগুলো জুনোটিক স্বভাবের কারণে প্রাণী থেকে মানুষেও ছড়িয়ে পড়তে পারে। 

ড.বাহানুর বলেন, ভালো দুধ উৎপাদনে গাভীর ওলানের সুস্থতা নিশ্চিত করা প্রয়োজন। মূলত ব্যাকটেরিয়া ও ক্ষেত্র বিশেষে কিছু ছত্রাকের আক্রমণে গাভীর এই রোগ হয়ে থাকে। দেশে পূর্বে এই রোগের টিকা বিদেশ থেকে আমদানি করা হলেও বর্তমানে এই টিকা দেশে আর পাওয়া যায় না। গাভীর সুস্থতা নিশ্চিত করতে ও দুধ উৎপাদন যাতে ব্যাহত না হয় সেই উদ্দেশ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমরাই প্রথম ম্যাসটাইটিস টিকাটি উদ্ভাবনে সক্ষম হয়েছি। 

তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো টিকার কার্যকারিতা ৭০ শতাংশ হলেই সেটি সফল হিসেবে বিবেচিত হয়। কিন্তু উদ্ভাবিত আমাদের টিকাটি প্রায় শতভাগ কার্যকর।

গবাদিপশুর উপর টিকাটির প্রয়োগ সম্পর্কে অধ্যাপক বাহানুর রহমান বলেন, উদ্ভাবিত টিকাটি ইঁদুর ও গিনিপিগে প্রয়োগ করে এর নিরাপত্তা যাচাই করা হয়েছে এবং পঞ্চম প্রজন্মের এডজুভেন্ট এই টিকায় ব্যবহার করা হয়েছে। টিকাটি গাভীর গর্ভাবস্থায় প্রয়োগ করতে হয়। টিকাটির দুইটি ডোজ গাভীকে দিতে হবে। প্রথম ডোজ গর্ভাবস্থার ৭ থেকে ৮ মাসের মধ্যে এবং দ্বিতীয় ডোজ বাচ্চা হবার আগ মুহূর্তে অর্থাৎ ৯ থেকে সাড়ে ৯ মাসের মধ্যে দিতে হবে। প্রতি প্রাণিকে ৫ মিলি করে টিকা প্রতি ডোজে দিতে হবে। এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। টিকার দুইটি ডোজ গাভীকে দিয়ে দিলে ম্যাসটাইটিসে আক্রান্ত হবার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ কমে যাবে। বাজারজাত করা সম্ভব হলে এই টিকার দাম কৃষকের নাগালের মধ্যেই থাকবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আন্ত:জেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি

রুপগন্জে হাসিব হত্যাকান্ড মামলা: শামীম বাহিনীর প্রধানকে যুবদল থেকে বহিষ্কার, গ্রেপ্তার ২

বুটেক্সে আইটিইটির সদস্য সংগ্রহ ও নবায়ন বুথের উদ্বোধন

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

১৩ মে সন্ধ্যায় এ ইউনিটের ফলাফল, আসছে চূড়ান্ত আবেদনের নির্দেশনা

খুবি সংস্কারের লক্ষ্যে দাবি উত্থাপন মঞ্চের আয়োজন

দুই ঈদেও রাষ্ট্র খোঁজ নেয়নি, শহীদ পরিবারের পাশে দাঁড়াল আরেক শহীদের ভাইয়েরা

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকের সিদ্ধান্তে চলছে বিদ্যালয়

যশোরে ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে লাগামহীন স্বেচ্ছাচারিতার প্রভাব এবার বিজয় ২৪ হলে – বিতর্ক সৃষ্টি যেন ভিসি ও তার অনুচরদের একমাত্র কাজ