মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পুঠিয়ার বিড়ালদহ মাজারে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
MD SIHABUL ALOM SOMRAT
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ৫:২৫ অপরাহ্ন

বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী:
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিঠুন মোল্লা।
১৪ জানুয়ারি  (মঙ্গলবার) পুঠিয়া উপজেলার ০৩ নং বানেশ্বর ইউনিয়নের ০৫ নং বিড়ালদহ ওয়ার্ডের বিড়ালদহ মাজারে দুপুর ২:৩০ মিনিটে বিএনপির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিঠুন মোল্লা এর উদ্যোগে গরিব, দুখী, অসহায়, দুস্থ দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।
এ সময় কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজক মোঃ মিঠুন মোল্লা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আমি ও আমার কিছু যুবনেতা মিলে আপনাদের পাশে এসেছি। আমি একজন রাজনীতিবিদ আমার সামর্থ্য সীমিত। যা আছে তা নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে কম্বল নিতে এসে হতদরিদ্র বেলি বেগম বলেন, তীব্র শীতে আমরা অনেক কষ্ট পাচ্ছি। কম্বল পেয়ে আজ আমরা অনেক খুশি মিঠুন বাবা আজ আমাদের হাতে কম্বল তুলে দিয়েছে। সে গরিব দুঃখীর কষ্ট বুঝে সে সব সময় আমাদের পাশে ছিল। আমরা চাই সে এভাবে মানুষের পাশে যেনো থাকতে পারে।
উক্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম নবী, পুঠিয়া উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান সোহেল, ০৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আজবাহার আলী , ০৯ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারী, মোঃ ওয়াসিম, মোঃ মাসুদ দেওয়ান, সুমন, সবুজ, সীমান্ত সহ ছাত্রদল, যুবদল, বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র এলাকার সাধারণ জনগণ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে বিএনপির বিশাল জনসভা: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচনের দাবি

ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুফ

খুবিতে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন তারিখ ঘোষণা

৮ মাদক সেবনকারীর কারাদন্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১,৫০০ টাকা ধার নিয়ে বাকবিতণ্ডায় যুবক নিহত

রাবিতে মাদারীপুর জেলা সমিতির সভাপতি বশির, সম্পাদক রাকিব

নারায়ণগঞ্জে ৩ হত্যা মামলায় ১২ দিনের রিমাণ্ডে পলক

রাজশাহীতে নববর্ষে শিশু একাডেমিতে মেলা

নড়াইলে চাঞ্চল্যকর শিশু হামিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী দোলনার