মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ৬:৪৫ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটে’র ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পরিচালক হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওয়ায়েস কুরুনী মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। শীঘ্রই তাদের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান সংগঠনটি।

কমিটিতে সহকারী পরিচালক হিসেবে রয়েছেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবু সুফিয়ান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের হাদিউল ইসলাম। 

নতুন পরিচালক ওয়ায়েস কুরুনী বলেন, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট জুলাই-২৪ এর আন্দোলনে প্রথম থেকেই মাঠে ছিলো। আন্দোলন চলাকালীন সময়ে কোটা নিয়ে গান তেরী করে আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করেন। গণঅভ্যুত্থানকে ধারন করে আন্দোলনে শহীদদের নিয়ে “লাল জুলাই” নামে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে একটি মঞ্চনাটক মঞ্চায়ন করেছে। ব্যতিক্রম জুলাই-২৪ কে ধারন করে দিগুন স্পিরিট নিয়ে এগিয়ে যাবে।

উল্লেখ্য, ‘অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে আমরাই ব্যতিক্রম’ এই স্লোগানকে সামনে রেখে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি তাদের কার্জক্রমের মাধ্যমে সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করে। ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট সারাদেশে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। ব্যতিক্রম জোট ২০২৪ সেশনে সারাদেশে প্রায় ৬০ টির অধিক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবি ইনোভেশন হাব বাস্তবায়ন কমিটির সভা

১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন বিমানটিতে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক‌ই পরিবারের তিনজনের

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ববির সাবেক শিক্ষার্থী আলামিনের মৃত্যু

রাবি কুমিল্লা জেলা সমিতির নেতৃত্বে রহিম-তরিকুর

জবিস্থ নাটোর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আকাশ-মিঠু

যশোরে টিকটকের মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

যবিপ্রবির ইইই ক্লাবের নেতৃত্বে আহাদ হোসেন নিবীড় ও জাহিদুল ইসলাম শান্ত

খুবিতে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন তারিখ ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম