মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ১০:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার ১৪ জানুয়ারি বিকেলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন নারায়ণগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মুহম্মদ শামীম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী প্রমুখ।

গত ৯ জানুয়ারি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি রাজবাড়ী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভুয়াপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন অবসরপ্রাপ্ত অগ্রণী ব্যাংক ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাঁদ মিঞা এবং মা-বাবার তিন সন্তানের মধ্যে তিনি সবচেয়ে বড়।

২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলায় যোগদান করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবি প্রেসক্লাবের নতুন কমিটি

পবিপ্রবি আইকিউএসি-র নতুন পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী

দিরাই পৌর শহরে স্পিড ব্রেকারে সতর্কতা চিহ্ন অঙ্কন: দুর্ঘটনা রোধে প্রশংসনীয় উদ্যোগ

হাবিপ্রবিতে ‘Solidworks Contest’ আয়োজিত

পবিপ্রবিতে সাতক্ষীরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ গঠন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল: রোগীদের জিম্মি করে টাকা আদায়!

ক্ষমতায় এলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব: ডা. শফিকুর

বাকৃবি কেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাঁচাবাজারের আড়ৎ দখলকে কেন্দ্র করে রূপগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ