বৃহস্পতিবার, 24 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাত্রলীগ নিষিদ্ধে তিতুমীর কলেজে আনন্দ মিছিল

প্রতিবেদক
Md. Jubayer Islam
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ - ১০:৩৯ পূর্বাহ্ন

সরকার কর্তৃক ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় আনন্দ মিছিল করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের মূল গেইট থেকে মিছিল নিয়ে মহাখালী টিবি গেইট ঘুরে ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় কলেজটির প্রধান ফটক থেকে আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় শিক্ষার্থীরা ‘ছাত্রলীগ নিষিদ্ধ হলো, এই মুহূর্তে খবর এলো’, ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘ছাত্র সমাজের একশন , ডাইরেক্ট একশন’ ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা সাইজ কর’, ‘ছাত্রলীগের চামড়া, তুলে নেব আমরা’, ‘আবু সাঈদের রক্ত বৃথা যেতে দিবো না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন। অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিষিদ্ধ করেছে। আমরা দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।

এর আগে, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তুর্বর্তীকালীন সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নীতিমালা নেই দোকান স্থাপনের, সৌন্দর্য হারাচ্ছে ইবি

বাকৃবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

পুলিশী হয়রানি ও মিথ্যা মামলায় দাবি করে সাংবাদিক নাদিমের ময়মনসিংহ সংবাদ সম্মেলন

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) কর্তৃক নবীন বরণ ও ইফতার মাহফিল

যেকোনো মুহূর্তে ইরানে হামলা করতে পারে ইসরায়েল

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধনী

বীরগঞ্জ–কাহারোলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জামায়াতের মতবিনিময় সভা

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির বিভিন্ন ক্লাব-সংগঠন

শান্ত-মুশির ব্যাটে স্বপ্ন বুনছে বাংলাদেশ, শান্ত পেলেন শতকের দেখা

অনলাইন জুয়া খেলে সর্বশান্ত তানোরের যুবক