বৃহস্পতিবার, 16 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রতিবেদক
Alomgir Hossain Asif
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ - ১০:২১ অপরাহ্ন

আলমগীর হোসেন আসিফ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ এলাকায় সাইফুর রহমান সরকারি কলেজের পাশে অবস্থিত মেসার্স আলতাফ ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে প্রশাসনের উদ্যোগে ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।
এর আগে, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের নেতৃত্বে পরিচালিত অভিযানে চারটি ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, “পরিবেশ সুরক্ষা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাবা এক নির্ভরতার ছায়া, আজ বিশ্ব বাবা দিবস

শিক্ষক ও ছাত্রীকে সাময়িক বহিষ্কার

যবিপ্রবিতে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

৫ ঘন্টা স্ত্রীসহ এক বাথরুমে লুকিয়ে ছিল ওবায়দুল কাদের

‘শাহবাগ থেকেই ফ্যাসিবাদ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উত্থান’— শিবির সেক্রেটারি

যশোর জেলা বিএনপির মহাসমাবেশ, পৌঁছেছেন মহাসচিব ও প্রধান অতিথি মির্জা ফখরুল

যবিপ্রবিতে উন্নত মম শির’র উদ্যোগে গণ-ইফতারের আয়োজন

তদন্তের স্বার্থে হাবিপ্রবির ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানকে অব্যহতি

আদালতের রায় এবং সরকারি নির্দেশনা কোনটাই মানেন না আনন্দমোহন কলেজের প্রভাষক আবুল বাশার

রাবির আবাসিক হলগুলোতে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল