শুক্রবার, 17 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে শীতার্তদের মাঝে গ্ৰীণ ভয়েসের কম্বল বিতরণ

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ - ৫:১৪ অপরাহ্ন

প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের কষ্ট। রাজশাহীর এমন কিছু অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে তিনদিন ব্যাপী শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে সেচ্ছাসেবী সংগঠন গ্রিণ ভয়েস। 
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে দ্বিতীয় দিনের মত কম্বল বিতরণ কর্মসূচি পালন করে গ্রীণ ভয়েসের সদস্যরা। 
এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় রেজিস্টার ইফতেখারুল আলম মাসউদ বলেন, “এই উদ্যোগ গ্রিণ ভয়েসের ইতিবাচক দিক।গ্রিণ ভয়েসকে আমরা গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবারের অংশ হিসেবে মনে করি। সবার যদি এইরকম সচেতনতা থাকতো তাহলে এই নিদারুণ মানুষগুলো কষ্ট ভোগ করতে হতো না। সবাই মিলে যদি সর্বস্তরের মানুষ এইভাবে এগিয়ে আসতো গ্রিন ভয়েস যেভাবে এসেছে।আমি মনে করি এটা একটা ইতিবাচক সাইট এবং প্রত্যেকেরই এইভাবে এগিয়ে আসা উচিত।”
গ্রীণ ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাহিন আলম বলেন, “প্রতিবছরই গ্রীণ ভয়েসের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় এইবার ৩ ধাপে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। প্রথম ধাপে রাতে সাইকেলিং করো অসহায় মানুষদের মাঝে, দ্বিতীয় ধাপে আজকে শহিদ মিনারে এবং তৃতীয় ধাপে হলে কিছু ছাত্রদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট জামিরুল ইসলাম বলেন, “আমাদের দেশে শীত একটি অনন্য ঋতু। এই শীত কিছু মানুষের জন্য আনন্দের হলেও অনেক মানুষের জন্যই তা কষ্টের। বিশেষ করে তৃণমূল জনগোষ্ঠীর জন্য এ শীত অনেক কষ্টের। গ্রীণ ভয়েস এই তৃণমূল জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে, এজন্য আমাদের পক্ষ থেকে গ্রীন ভয়েসকে অভিনন্দন জানাচ্ছি। এরকম অসহায় মানুষের পাশে, অন্য যেসব সমাজসেবামূলক সংগঠন আছে তাদেরও এগিয়ে আসা উচিত। সবাই যদি এগিয়ে আসা হয় তাহলে এই শীত শুধু সচ্ছল মানুষের জন্য না, সবার জন্যই আনন্দের হবে।”
কম্বল পেয়ে এক শীতার্থ বলেন,”আমরা গরিব মানুষ কিনতে পারিনা, তারা আমাদের দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারা আরো সেবা করার তৌফিক দান করোক আমাদের মতো অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য।”
উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে প্রায় ৩০ জন শীতার্তদের কম্বল বিতরন করে। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সাইকেলের মাধ্যমে শহরের কিছু শীতার্ত দের মাঝে কম্বল বিতরণ করে। 
 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবিতে ছাত্রদলের নেতৃত্বে শাকিল আহমেদ এবং যীনাত মিয়া আজিজুল

শায়েস্তাগঞ্জে  ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বাউফলে কলেজ শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় ২ জন গ্রেফতার

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের নতুন শাখা প্রধান ইমাদুল হক প্রিন্স

চোখে জল, মনে ভালোবাসা—মা দিবসে মাভাবিপ্রবি হয়ে উঠল ভালোবাসার বর্ণমালা

বাকৃবি ডিবেটিং সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

বামনডাঙ্গা ইউনিয়নে WFP কার্যক্রমে হরিলুট: চেয়ারম্যান ও কাজ পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ

পাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন মুমিনের মূল উদ্দেশ্য হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

নরসিংদীর বেলাবোতে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত