শুক্রবার, 17 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রদল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ - ১০:২৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রদল কর্মীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছে নাসিক ৭নং ওয়ার্ড ছাত্রদলের নেতা-কর্মীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কদমতলী এলাকায় নাসিক ৭নং ওয়ার্ড ছাত্রদলের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক ও নাসিক ৭নং ওয়ার্ড সহ-সাধারণ সম্পাদক আন্দালিব রহমান মিরাজ।

এর আগে গত সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে আদমজী-শিমরাইল ইপিজেডের সামনে ট্রাক চাপায় শুভ ও ইমন নিহত হয়।

এ ঘটনায় ঘাতক ট্রাক’সহ (কুষ্টিয়া ট ১১-১২৫৮) চালক আনোয়ার হোসেন (৫৩)’কে আটক করেছে পুলিশ। সে কুষ্টিয়ার বটতলী দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

নিহত দুই ছাত্রদল কর্মীরা হলো ভোলার চরফ্যাশন থানাধীন উত্তর মনিরাজ গ্রামের আবু তাহেরের ছেলে শুভ (২২) ও শেরপুরের ঝিনাইগাজী থানাধীন ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)। তারা উভয়েই মিজমিজি মজিববাগ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। শুভ স্থানীয় আনন্দ ক্যাবল নামে একটি ব্রডব্যান্ড (ইন্টারনেট) প্রতিষ্ঠানে চাকুরি করতো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় খাবার কালাই রুটি

রাজশাহীর বেসিক প্রকল্প ২ সফল হয় নাই

বাঁধন এবং ফ্রেন্ডস ফরেভার এর যৌথ উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশের ডাক রাবি প্রশাসনের

কুড়িগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ: অনিয়মের অভিযোগে বিতর্কের ঝড়

জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা জাতীয় নাগরিক পার্টি যশোরের

পরিবার থেকেই পুষ্টি সচেতনতা শুরু হোক: পবিপ্রবি উপাচার্য

হবিগঞ্জে দুই এলাকাবাসীর  সংঘর্ষে আহত ৫০

বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

৭ বছরেও কাজ সম্পন্ন হয়নি ময়মনসিংহ স্টিল রাইস সাইলো