শুক্রবার, 17 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন সফল করার লক্ষ্যে দুর্গাপুর উপজেলার প্রচার মিছিল ও পথ সমাবেশ 

প্রতিবেদক
MD SIHABUL ALOM SOMRAT
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ - ১১:১৫ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৮ জানুয়ারি ২০২৫ ইং শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আমিরে জামায়ত ডা: শফিকুর রহমান এর আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলার উদ্যোগে 
কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে প্রচার মিছিল ও পথ সমাবেশ করেন।
১৭ জানুয়ারি ২০২৫ ইং শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার  আয়োজনে প্রচার মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রচার মিছিল ও পথ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন, উপজেলা জামায়াতের আমীর  সাইফুল ইসলাম মাস্টার, সেক্রেটারি শামীম উদ্দিন মাস্টার, পৌর আমীর মাওলানা নুর আলম, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন, জামায়াত নেতা অধ্যাপক জাবের আলী, দেলুয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান, ঝালুকা ইউনিয়ন আমীর মাওলানা আলিউল ইসলাম, যুব নেতা জুবায়ের মাহমুদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলার রাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া চত্বরে গিয়ে সবাই একত্রিত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শনিবার রাজশাহী মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

ব্যতিক্রমী উদ্যোগে বিজয় উৎযাপন বশেফমুবিপ্রবি চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের

বাধঁনের নতুন কমিটি শেকৃবিতে

এবার ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়ে বিশ্ববাসীকে ‘লাইভ’ দেখাবে ইরান

অভয়নগর থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

যবিপ্রবিতে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা

গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনে কুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

নড়াইল শহরাংশের চার লেন জাতীয় মহাসড়ক প্রশস্তকরণের কাজ থমকে

ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত