শনিবার, 18 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রূপগঞ্জে আল রাজী স্পিনিং মিলে আগুন

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ - ৬:৩৭ অপরাহ্ন

মো. মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে  একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় আল রাজি স্পিনিং মিলে ফের  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ৯ জানুয়ারি এ প্রতিষ্ঠানে  কাজ চলাকালীন রানিং মেশিনের মেটালিক ধর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ  সূত্র জানায়, কারখানাটিতে ডে  শিফটে সেটে  দুই শত শ্রমিক কাজ করছিল। ফিনিশিং সেকশনে  হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে  কাচপুর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এ ব্যাপারে আল রাজি স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার কাজী হাসানুল করিম বলেন, কাজ চলাকালীন সময়ে সকাল ১১ টার দিকে ফিনিশিং সেকশনে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট  থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই  আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।এ সময় তুলা, সুতা, টিন, সিলিং মেশিনের মেকানিক্যাল ও ইলেকট্রিক পার্টসসহ ভেতরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ফ্যাক্টরির ৫ কোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কাচপুর  ফায়ার সার্ভিসের   সিনিয়র স্টেশন অফিসার  জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে এগারোটার দিকে আমরা পৌঁছে  প্রায় দেড় ঘন্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট- সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পরিমাণ  বলা যাবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভর্তিচ্ছুদের জন্য বাকৃবির বিশেষ বাস সার্ভিস

নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

বৈষম‍্যবিরোধী ছাত্রআন্দোলনে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে ১০ সদস‍্যের তদন্ত কমিটি গঠন

জাবিপ্রবিতে নতুন লোগো উন্মোচিত, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

পুঠিয়ায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ

ইবিতে দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া, সম্পাদক ইয়াসির

ইবির ইইই বিভাগের ২৫তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

জবিস্থ কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে ইমরান ও হাসান

শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও বেপরোয়া আচরণে আলোচনায় পবিপ্রবির ড্রাইভার বেলাল