মঙ্গলবার, 21 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ - ৮:৫০ অপরাহ্ন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবিতে) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবি ছাত্রদলের সহায়তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপি চেয়্যারপার্সনের উপদেষ্টা,  উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসেন, ছাত্র পরামর্শক আশহাবুল হক,প্রক্টর মো আরফান আলী, অধ্যাপক আমিনুজ্জামান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ, এ্যাবের নেতৃবৃন্দ সহ শেকৃবি ছাত্রদলের সভাপতি, সেক্রেটারী ও অন্যান্য নেতৃবৃন্দ। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা.ফরহাদ হালিম ডোনার নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন। তিনি বলেন,’মুক্তিযুদ্ধের সময় থেকে কিভাবে জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছেন। বিএনপি কিভাবে দেশের দু:সময়ে দেশের মানুষের জন্য কাজ করেছেন’।

অনুষ্ঠানে উপাচার্য আব্দুল লতিফ বলেন,

‘পরিবেশ  সংরক্ষণে নিম গাছ কিভাবে ভুমিকা রাখে এবং এই গাছ কিভাবে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে পারে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। নিম গাছের উপাদান গুলো ব্যবহার করে পোকামাকড় দমন করা যায়। তিনি আরো বলেন দীর্ঘ ১৫-১৬ বছর পর এই প্রথম তাঁরা এধরনের অনুষ্ঠান আয়োজন করতে পেরেছেন এবং পুরাতন বানিজ্য মেলার মাঠ যেন শেকৃবি গবেষণার জন্য পুনরায় ফিরিয়ে পায় আমাদের বিশ্ববিদ্যালয় এই দাবি তিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে রেখে বক্তব্য শেষ করেন’।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,’ জিয়াউর রহমান কে খুজে পেতে হলে তিনটা শব্দ জানতে হবে হি ইজ অ্যা লিডার হো নোজ দ্যা ওয়ে,গোজ দ্যা ওয়ে এন্ড সোজ দ্যা ওয়ে।তিনি জানতে, নিজে কাজ করতেন এবং অন্যদের সেই পথে নিয়ে যাওযার জন্য কাজ করেছেন। কৃষি বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখান থেকে গোটা দেশের মানুষের খাদ্যের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন যারা আওয়ামীলীগ কে পুনর্বাসিত করতে চেয়েছিলো তাদের সকলের নিজের ই ক্ষতি হয়েছে। সুতরাং সবাইকে সাবধান হওয়ার আহ্বান করেছেন তিনি।

প্রধান অতিথির বক্তব্য শেষে বিজয় ‘২৪ হলের পাশের রাস্তায় বৃক্ষ রোপন করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ