বুধবার, 22 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, অতঃপর

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ - ১১:১৫ পূর্বাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধা উপেক্ষা করে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন ধরঞ্জী ইউনিয়নের উচনা সোনাতলা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় ২৮১ পিলারের ৩৪, ৩৫ ও ৩৬ সাব পিলারে এ ঘটনা ঘটেজয়পুরহাট হাট খোলা ২০ বিওপি ক্যাম্প কমান্ডার শাহজাহান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকার মেইন পিলার ২৮১-এর ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক ২৯ গজ ভারতের অভ্যন্তরে আজ আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা।বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি আবারও বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা।
এ নিয়ে বিকেলে বিজিবি বিএসএফের পতাকা বৈঠকের কথা রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। পরিস্থিতি শান্ত থাকলেও পরপর বিএসএফের এমন ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহান বলেন, বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্য রেখা থেকে ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ করছিল। আমরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি। বিএসএফ সদস্যরা আর কাজ করেনি। আজ বিকেল ৩টায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।
২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বিএসএফ কাজ বন্ধ রেখেছে। এ বিষয় নিয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। পতাকা বৈঠকে সমস্যা সমাধান হবে বলে আশা করছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

BIMSTEC যুব সম্মেলনে বাকৃবি রোভার স্কাউটসের প্রতিনিধিত্ব

পাবিপ্রবিতে ফটোগ্রাফি সোসাইটির নতুন কমিটি গঠন

পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

নড়াইলে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার 

সোনাগাজীতে জুলাই শহীদ স্মরণে পাঠাগার উদ্বোধন

এবার প্রকাশ্যে জাবি শাখা ছাত্রশিবির

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

বাঁধন এবং ফ্রেন্ডস ফরেভার এর যৌথ উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ভুলে খেসারত পা হারিয়ে দিতে হয়েছে টুটুল মন্ডলকে।

বিশারকান্দিতে সিপার হাওলাদারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ