শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উলিপুরের তিন বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ

প্রতিবেদক
মোঃ সোহেল রানা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ১:১৯ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ নোটিশ ইস্যু করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ‘ শিক্ষক সিদ্ধান্তেই চলছে বিদ্যালয় , সরকারি নির্দেশনার তোয়াক্কা করছেন না কেউই’ শিরোনামে দৈনিক গণতদন্ত, বুলেটিন বার্তা, যায় যায় কাল সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় নড়েচড়ে বসে উপজেলা শিক্ষা অফিস কর্তৃপক্ষ। সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলার কথা। তবে ওই তিন বিদ্যালয়ে তা মানা হয়নি।

 

অভিযোগের ভিত্তিতে কাজলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজলডাঙ্গা ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উমানন্দ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।।

 

শিক্ষকদের উদ্দেশ্যে পাঠানো নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে অভিযোগের জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা বলা হলেও মানা হয়নি উক্ত বিদ্যালয় সমূহে, নির্ধারিত সময়ের আগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়ায় শিক্ষার মানের উপর প্রভাব পড়ছে বলছেন অভিভাবকরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাউরেসের বার্ষিক কর্মশালায় ২৩টি টেকনিক্যাল সেশনে গবেষণা পোস্টার উপস্থাপন

ব্যতিক্রমী উদ্যোগে বিজয় উৎযাপন বশেফমুবিপ্রবি চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের

নড়াইলে হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী

চাঁদার দাবিতে প্রকাশ্যে পাথর মেরে হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা

পবিপ্রবিতে উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জন শীর্ষক মোটিভেশনাল কর্মশালা

নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেফতার-৬

বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার মাটি সরবরাহে ধ্বংস হচ্ছে জমির টপ সয়েল ও রাস্তাঘাট

যবিপ্রবির ৪৯ শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্ভোধন