শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ৫:১৬ অপরাহ্ন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক নিয়োগ প্রকাশ করেছ। স্থায়ী/অস্থায়ী প্রভাষক পদে ১৫ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয়টি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান কর্তৃক এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগ বিজ্ঞপ্তির বিভাগ সমূহ হচ্ছে: ১. আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ ২. সোস্যাল ওয়েলফেয়ার ৩. ফার্মেসি ৪. বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ৫. জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট। আবেদনকারী প্রার্থীর এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ থাকতে হবে। তবে সনাতন পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে এবং উল্লিখিত বিষয়ের উপর স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ৩.৫০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে। তবে সনাতন পদ্ধতির ক্ষেত্রে উভয় পরীক্ষায় প্রথম শ্রেণী থাকতে হবে। শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোন স্বরে তৃতীয় শ্রেণী/বিভাগ থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না। এম.ফিল/পিএইচ.ডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর শর্ত ব্যতীত যে কোন একটি শর্ত শিথিলযোগ্য।

উল্লিখিত পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি, নম্বরপত্র ও সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ০৩ কপি সত্যায়িত ছবিসহ যে সকল প্রার্থী অগ্রণী ব্যাংক, (পিএলসি) ইবি শাখা হতে ১০০/= টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করবেন এবং তাঁরা অগ্রণী ব্যাংক, (পিএলসি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়ার উপর গৃহীত (অগ্রণী ব্যাংক, পি এল সি যে কোন শাখা হতে) ১,০০০/-(এক হাজার) টাকা এবং যে সকল প্রার্থী অনলাইন হতে আবেদন ফরম সংগ্রহ করবেন তাঁরা ১,১০০/= (এক হাজার একশত) টাকায় ব্যাংক ড্রাফট/পে-অর্ডার রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অনুকূলে (চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে) পূর্ণ ১০ (দশ) সেট আবেদনপত্র আগামী ১৮/০২/২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (অফিস চলাকালীন সময়ে) বরাবর পৌছাতে হবে (বিশ্ববিদ্যালয়ের website: www.iu.ac.bd)। 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে তীব্র শীতেও সমলয়ে বোরো চাষের নতুন দিগন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী

পবিপ্রবিতে ইএসডিম ক্লাবের উদ্যোগে ১২ দিনব্যাপী  আরজিআইএস প্রশিক্ষণ

নাগেশ্বরীতে ইয়াবা ফাঁসানোর চক্রান্ত ভেস্তে দিল পুলিশ: নিরপরাধ ২ জন মুক্ত, মূল আসামি গ্রেফতার

চলমান ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবিতে মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ মিছিল

গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী নেত্রকোণার শাহিদা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ইউনিভার্সিটির প্রশাসন স্থায়ী বহিষ্কার করেছে

আশুরার দিনে নবীজির (সা.) শিক্ষা—ইবাদত ও রোজার মাধ্যমে আত্মশুদ্ধির ডাক

বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক

রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় জমা হয়নি তদন্ত প্রতিবেদন, প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

পাবিপ্রবি প্রেসক্লাবের নতুন কমিটি

আজ থেকে শুরু হলো পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল আন্ত: ডির্পাটমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট