মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ভুলে খেসারত পা হারিয়ে দিতে হয়েছে টুটুল মন্ডলকে।

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ১০:০৭ অপরাহ্ন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ভুলে খেসারত পা হারিয়ে দিতে হয়েছে টুটুল মন্ডলকে। এমনকি হাসপাতালের প্রতিটি সেবা তাকে নিতে হয়েছে অর্থের বিনিময়ে। 

যশোর জেলা প্রশাসকের কাছে তার এমনি অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুই সদস্যের তদন্ত কমিটি হাসপাতালে তদন্ত করে গিয়েছেন। টুটুল মন্ডল ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

যশোর জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগে টুটুল মন্ডল উল্লেখ করেন, গত ২৫ সেপ্টেম্বার সড়ক দুর্ঘটনায় টুটুলের বাম পায়ে আঘাত লেগে কেটে যায়। এ সময় স্থানীয় লোকজন প্রথমে তাকে কালীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সে সময় কতব্যরত চিকিৎসক টুটুলকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। তখন ঐদিন দুপুরে স্বজনরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে টুটুলকে অর্থপেডিক্স বিভাগে ভর্তি করেন। তখন ক্যাজুয়ালটি ওয়ার্ডে টুটুলের ক্ষতস্থান চিকিৎসকরা সঠিক ভাবে না দেখে এবং কতটুকু অংশ কেটেছে সেগুলি নির্ণয় না করে ক্ষতস্থানে সেলাই করে দেয়। পরে আর চিকিৎসকরা ক্ষতস্থান দেখেননি। কিন্তু ভর্তির একদিন পরে ওয়ার্ডে চিকিৎসক এসে এক্সরে দেখে রোগীকে ছাড়পত্র দিয়ে দেন এবং ১৪দিন পরে হাসপাতালে এসে সেলাই কেটে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন। চিকিৎসকের কথা রোগীকে নিয়ে স্বজনরা বাড়িতে চলে যান। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন বাড়িতে যাওয়ার সময় এক ব্যক্তি রোগীর স্বজনদের বলেন কালীগঞ্জের একটি ক্লিনিকে ডাক্তার আনম বজলুর রশিদ বসেন সেখানে রোগীকে দেখানোর পরামর্শ দেয়। অজ্ঞাত ব্যক্তির পরামর্শ অনুযায়ী ঐ ক্লিনিকে গিয়ে ডাক্তার আনম বজলুর রশিদকে দেখালে তিনি রোগীর স্বজনদের দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। চিকিৎসকের কথামত টুটুলকে ঢাকা হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক রোগীর স্বজনদের জানান রোগীর পায়ের শিরা মরে গিয়েছে। এখন অপারেশন করে কেটে না দিলে পায়ে পচন ধরবে। ফলে যশোর জেনারেল হাসপাতালের অর্থপেডিক্স চিকিৎসকদের ভুলের কারণে গত ২অক্টোবর শরীর থেকে বাম পা কেটে ফেলতে হয়েছে টুটুলের। এ বাদেও রোগী টুটুল মন্ডলের পক্ষে স্বজন আসাদুল ইসলাম আরও অভিযোগ করেন, হাসপাতালে রোগী ভর্তির পরে কোন চিকিৎসক রোগীকে ঠিকমত দেখেননি। হাসপাতালে বেড খালি থাকলেও উঠতে দেওয়া হয়নি। বেডে উঠার জন্য ৩শ টাকা দিতে হয়েছে কর্মচারীকে। রোগীকে উপরে ও নিচে আনা নেওয়ার জন্য প্রতিবার ১শ টাকা হারে ২শ টাকা দেওয়া লেগেছে। ডেসিং করতে দেওয়া লেগেছে দিনপ্রতি ৫শ টাকা। তাই আগামীতে হাসপাতালে কোন রোগী চিকিৎসকের ভুলের শিকার ও হাসপাতালে অতিরিক্ত অর্থ দিয়ে সে নিতে না হয়; সে জন্য বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানালে খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার মনজুরুল মুরশিদকে প্রধুন করে ২সদস্যর তদন্ত কমিটি গঠন করেন। এই তদন্ত কমিটি মঙ্গলবার হাসপাতালে এসে তদন্ত করে গিয়েছে।

এদিকে রোগীর স্বজন আসাদুল ইসলাম অভিযোগ করেছেন, ছুটির দিনে তদন্ত করার নামে যশোর জেনারেল হাসপাতালে তদন্ত কর্মকর্তাদের ভুরিভোজ করিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন তদন্তের নামে প্রহসন করা হয়েছে রোগীর সাথে।

যশোর জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে যানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তদন্ত কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন খুলনা স্বাস্থ্য বিভাগীয় প্রধান ডাক্তার মনজুরুল মুরশিদ, উপ-পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হিমাদ্রী শেখর সরকার, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, ডাক্তার ওবায়দুল কাদির উজ্জলসহ রোগীর স্বজনরা।

এ সময় তদন্ত বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগকারী ও অভিযুক্ত ৫জনের অভিমত লিখিত আকারে নেওয়া হয়েছে।

তদন্ত বোর্ডের প্রধান খুলনা স্বাস্থ্য বিভাগীয় প্রধান ডাক্তার মনজুরুল মুরশিদ বলেন, প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব না।###

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

শেকৃবি গ্র্যাজুয়েটদের বাদ রেখেই বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কমিটি গঠন

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান

গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল  উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

বাংলাদেশ দলে গোলমেশিন হয়ে উঠতে পারে জায়ান হাকিম, অপেক্ষা কেবল সময়ের

নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫১ জন