মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় পাইকারি চালের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ১০:২০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল একটি পাইকারি চালের দোকানে দুর্ধর্ষ ডাকাতি করেছে। শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় তুষারধারা এভিনিউ রোডের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।

দোকান মালিক মো. রাহিম আহমেদ জানান, তিনি রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় ফেরেন। গভীর রাতে ৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মিনি পিকআপ নিয়ে এসে দোকানের তালা ভেঙে প্রবেশ করে। মাত্র ৮ মিনিটের মধ্যে তারা ৫০ কেজি ওজনের ৭০ বস্তা চাল এবং ক্যাশে থাকা ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে দোকানের শাটার খোলা দেখে সন্দেহ হয় রাহিমের। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি পুরো ঘটনা জানতে পারেন। ফুটেজে দেখা যায়, ডাকাত দল অত্যন্ত সুসংগঠিত এবং পরিকল্পিতভাবে এই কাজটি সম্পন্ন করে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু হয়েছে। এটি সংঘবদ্ধ ডাকাত চক্রের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হলোখানায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম: চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

বাকৃবিতে নারী শিক্ষার্থীদের মশাল মিছিল: দাবি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি

হাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি

নানা অভিযোগে ইবি শিক্ষককে চাকরি থেকে অপসারণ

রাবিতে ফল প্রকাশের ৭ দিন পরেই পাওয়া যাবে সনদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মনরোগ বিশেষজ্ঞ রাখার দাবি

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী মদ সহ আটক ৩

ই-সিগারেটে বিপদ সংকেত: ব্যবহারে শাস্তি, জানালো ডিআইইউ টিসিআরসি

যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজার মৃত্যু

কুবিতে শিক্ষক নিয়োগ অস্বচ্ছতার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন