শনিবার, 26 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নবীনদের আগমনে আনন্দের ঢেউ দোলা দিচ্ছে পাবিপ্রবি

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ - ৬:৪৫ অপরাহ্ন

দীর্ঘ কয়েক মাস প্রতীক্ষার পর আজ নতুন স্বপ্নের দুয়ার খুলেছে নবীন শিক্ষার্থীদের জন্য। ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রতিযোগীর মাঝে জয়ী হয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা আজ প্রথমবারের মতো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মাটি স্পর্শ করছেন । এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে আয়োজিত হয় নবীনদের জন্য বরণ অনুষ্ঠান।

সকালের সূর্য উদয়ের পর থেকে নবীনদের পদচারণায় মুখরিত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। তাদের বরণ করে নিতে বিভিন্ন বিভাগে ফুল দিয়ে অভ্যর্থনা, কেক কাটা,সুন্দর চিরকুট এবং বিশেষ আয়োজনের মাধ্যমে এক উৎসব মুখরিত পরিবেশ সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন বিভাগ ঘুরে নবীনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, যা তাদের আগামী দিনের পথচলায় সহায়ক হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক,বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রাহিদুল ইসলাম ।

উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের দিনটি তোমাদের জন্য একটি নতুন যাত্রা। শিক্ষাজীবনের প্রথম দিনটি একটি ঐতিহাসিক দিন। এখান থেকেই ক্যারিয়ারকে সঠিকভাবে আকৃতি দিতে হবে। তোমরা এখন বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট, তোমাদের কে গুণগত মানসম্পন্ন হতে হবে। বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেওয়া এবং স্বাধীনভাবে নিজেকে গড়ে তুলতে হবে। তবে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ভালো রেজাল্ট করার ব্যাপারে মনোযোগী হয়ে সৎ ও কর্তব্যপরায়ণ হওয়া। সমাজের জন্য সর্বোচ্চ ভালোটা দিয়ে জাতির সেবা করে যাবে। তোমাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও অংশগ্রহণ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ হবে নতুন সূচনা, নতুন সিস্টেম এবং মাউন্ডসেট পরিবর্তন করা। তোমাদের মাধ্যমেই পাবনা নতুনরূপে উপস্থাপিত হবে দেশ ও বিশ্ব পরিসরে। সর্বোপরি বড় চিন্তা, বড় ভাবনা এবং স্বপ্নকে বৃহৎ পরিসরে উন্নীত করতে হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে হাল্ট প্রাইজের উদ্যোগে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৃষ্টিতে ভেজা গল্পগুলো, মাভাবিপ্রবির আকাশতলে

কুয়েট ছাত্রদলের হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টা মামলা

ময়মনসিংহে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সার্বভৌমত্ব রক্ষায় সঠিক নেতৃত্বের আহ্বান ভিপি নুরের

কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

কুবিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ধামাইল উৎসব

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জনগণ বনাম রাজনৈতিক দল