বৃহস্পতিবার, 30 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দেশে এবারই প্রথম ‘কৃষক দিবস’ পালিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ - ৫:০১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো জমকালো আয়োজনে উদযাপিত হলো “কৃষক দিবস-২০২৫”।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবসটি উপলক্ষে বাকৃবি সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়, যার সূচনা হয় এক বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রার মধ্য দিয়ে। সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস পরিভ্রমণ করে। এতে কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এরপর “কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাউএক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও সম্প্রসারণ বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা। এই আয়োজনে বাউএক সমিতির অন্তর্ভুক্ত ৩০০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন, যা দিবসটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সভায় বাউএক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন বাউএক এর কার্যক্রমের উপর সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন। 

 

এসময় কৃষক দিবস উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানে ৬ জন কৃষক-কৃষাণীকে বিশেষ সম্মাননা ও সনদ প্রদান করা হয়। এ সময় দুইজন কৃষক-কৃষাণী তাদের অভিজ্ঞতা ও কৃষির উন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখন থেকে প্রতিবছর জানুয়ারি মাসের শেষ বৃহস্পতিবার কৃষক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাসনাবাদ ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

রাবিতে কোরআন পোড়ানো ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে ছাত্র শিবিরের বিবৃতি

রাবির সাংবাদিকতা বিভাগে ‘সাসটেইনেবল জার্নালিজম’ শীর্ষক কর্মশালা

পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি

হল ডিবেটিং সোসাইটির সভাপতি তিনার নেতৃত্ব সাংবাদিকের উপর হামলা

গোপালগঞ্জে খেজুরের রস খেতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সাধারণ সম্পাদক মিয়াজী

পলাশবাড়ী পৌরসভায় উন্নয়নের নামে অপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ, পানি প্রবাহে বিঘ্ন

মাধবপুরে শিল্পপতি জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক

উন্নত মম শির যবিপ্রবির উদ্যোগে কোয়ান্টাম সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত