বৃহস্পতিবার, 30 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের কারণে ট্রাক চালককে যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
মোঃ মামুন সেখ জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ৷
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ - ৮:০৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী এক তরুনীকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা নামে এক ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় প্রদান করেন। 

এ তথ্য নিশ্চিত করেন এই আদালতের পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান। তিনি আরও বলেন মামলায় ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আপর আসামি ট্রাক হেলপার মামলা চলাকালে ২০২৩ সালের ১২ মে জেল হাজতে মৃত্যু হয়। 

দন্ডপ্রাপ্ত ট্রাক চালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণ পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। 

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  ২০২১ সালের ২২ জুন করোনা ভাইরাসের কারনে লকডাউন চলছিল। একারণে স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণী সহ দুই জন পুরুষ যাত্রী নিয়ে ট্রাক চালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব শেখ তাদের ট্রাক বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়।

ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচত্ত্বর পার হলে ট্রাকের হেলপার যাত্রীদের জানান ট্রাকটি নষ্ট হয়ে গেছে সারতে সময় লাগবে। এসময় ট্রাকের পুরুষ দুই যাত্রী নেমে যায়। তবে ওই তরুণী ট্রাকের কেবিনের মধ্যে থেকে যায়। পরে ট্রাক চালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব তরুনীকে জোর পূর্বক ধর্ষণ করে।  এসময় তরুণীর চিৎকারে ট্রাকের যাত্রী  ইউনুস আলী ধর্ষণের ঘটনা তার মোবাইলে ভিডিও ধারন করেন। তখন ইউনুস আলী ৯৯৯ ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করেন।খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাক চালক ও  হেলপার কে গ্রেফতার করেন এবং ট্রাকটি জব্দ করেন।

এঘটনায় ধর্ষণের শিকার তরুনীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।  মামলা চলাকালীন সময়ে ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে আদালত। স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

১৬ মে পর্যন্ত গুচ্ছ ফল নিরীক্ষার আবেদন চলবে

বাকৃবিতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

যবিপ্রবি ডিবেট ক্লাবের নবীন বরন অনুষ্ঠিত

বাকৃবিতে উদযাপিত হবে ‘জুলাই শহীদ দিবস’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

যারা রাজনীতিতে বিবাদ তৈরি করছে, তাদের এখনই আলোচনায় বসা উচিত: মান্না

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অফার প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর

পোরশায় ঘাটনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

খানসামায় পুনরায় জামায়াতের আমীর আনিসুর, সেক্রেটারি সামিউল

খুবি সংস্কারের লক্ষ্যে দাবি উত্থাপন মঞ্চের আয়োজন

ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে চীন-রাশিয়া, ইরান-ইসরায়েল যুদ্ধে নতুন মোড়