রবিবার, 2 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিয়ের অনুষ্ঠানে এসে আটক হলেন আওয়ামী লী​গের ফখরুল আনোয়ার

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম মহানগরীর নেভী কনভেনশন হলে বিয়ের অনুষ্ঠানে এসে আটক হলেন ফখরুল আনোয়ার। তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। ১ ফেব্রুয়ারী (শনিবার) রাতে নেভি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফখরুল আনোয়ার সম্পর্কে সাবেক সাংসদ খাদিজাতুল আনোয়ার এর চাচা। ওই অনুষ্ঠানে তরিকত ফেডারেশনের নেতা নজিবুল বশর মাইজভান্ডারি ও খাদিজাতুল আনোয়ার সনিসহ উত্তর জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ে। রাত ১০টার দিকে শতাধিক ছাত্র জনতা কনভেনশন সেন্টারটি ঘেরাও করে।
সিএমপির উপ পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, ফখরুল আনোয়ার ছাড়া অন্য কোন আওয়ামী লীগ নেতা সেখানে ছিলেন না। তাকে আটক করে খুলশি থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা যাচাইবাছাই চলছে।
এসময় উপস্থিত ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা সেখানে আসে। এসময় আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বাক বিতণ্ডা হয়। আন্দোলনরতরা কনভেনশন সেন্টারে ঢুকে তল্লাশি করতে চাইলে তাদের বাধা দেয়া হয়। এদিকে এই ঘটনায় পুলিশ আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যেতে সহায়তা করেছে এমন অভিযোগে গভীর রাত পর্যন্ত টাইগার পাস মোড় ও নেভী কনভেনশন সেন্টারের সামনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাতে অরক্ষিত থাকে জামালপুর বিশ্ববিদ্যালয়; কাজে এসে ঘুমান নিরাপত্তাকর্মীরা

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

সরকারের সাথে সংঘাতে গিয়ে বিএনপির লাভ হবেনা-বেগম জিয়া

হলের সিট বাতিল,মানবন্ধন করে শিক্ষার্থীরা।

ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ফুলবাড়ীতে কর্মশালা

বিয়ের দাবিতে ২ দিন যাবত অনশন

ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে চীন-রাশিয়া, ইরান-ইসরায়েল যুদ্ধে নতুন মোড়