মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাঁচবিবিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১:০৯ পূর্বাহ্ন

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে নারী ঘটিত বিষয় কেন্দ্র করে  আব্দুর রাজ্জাক (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচবিবি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
৩ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৩ টায় উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই মধ্যপাড়া গ্রামের রশিদুলের বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র ও রশিদুলের চাচা।
নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী রোববার আব্দুর রাজ্জাক আমদই বাজারে ওয়াজ মাহফিলে গেলে সেখান থেকে কৌশলে বাড়ীতে ডেকে আনেন উচাই গ্রামের আব্দুস সামাদের পুত্র রশিদুল ইসলাম।
তিনি নিজ বাড়ীতে বৃদ্ধকে আটকে রেখে রাতভর নির্যাতন করেন । এতে আব্দুর রাজ্জাকের মৃত্যু নিশ্চিত হলে সকালে বাড়ীতে তালা দিয়ে স্ব পরিবারে পালিয়ে যান তারা। নিহত আব্দুর রাজ্জাকের সাথে রশিদুলের স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে অনৈতিক সর্ম্পক ছিলো বলে এলাকাবাসী কানাঘুঁষা করছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। ময়নাতদন্ত  ও অধিকতর তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

১৮ বছর পর চট্টগ্রামের প্যারেডে অনুষ্ঠিত হবে তাফসির মাহফিল:

পাবিপ্রবিতে নির্মাণাধীন ছেলেদের হল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

কুবিতে প্রশ্নফাঁসে অভিযুক্ত শিক্ষকের কক্ষ সিলগালা

জাবিপ্রবিতে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২২ জুন, নিকটস্থ বিশ্ববিদ্যালয়ে করা যাবে নিশ্চয়ন

আদালত থেকে মামলার নথি গায়েব, বিচারাধীন মামলায় কি হবে?

গভীর রাতে পাবিপ্রবিতে মাদক সেবন অবস্থায় আটক ৪

আজ ১৭ রমাদান, ঐতিহাসিক বদর দিবস

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্রলীগের নেতা কাজল গ্রেফতার

পটুয়াখালীর প্রান্ত থেকে জাতীয় পর্যায়ে পবিপ্রবি: জুলাই গণঅভ্যুত্থানের গর্বিত অংশীদার