বুধবার, 5 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাসিনার প্রতিকৃতিতে ইবি শিক্ষার্থীদের জুতা নিক্ষেপ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৫৭ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনার ঘৃণাসূচক প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শেখ হাসিনার ঘৃণাসূচক প্রতিকৃতি টাঙিয়ে দেয়। পরে সবাই মিলে প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন। এতে হাসিনার গাল বরাবর জুতা নিক্ষেপকারীর জন্য আকর্ষণীয় পুরষ্কারের ব্যবস্থা করা হয়।

 

এসময় শিক্ষার্থীরা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে দেশে একের পর এক গণহত্যা, নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্র-জনতার উপর দমন-পীড়ন চালিয়ে মুক্তচিন্তার কণ্ঠ রোধ করা হয়েছিল। ছাত্র জনতার প্রতিরোধ এবং রক্তের বিনিময়ে অর্জিত দেশ আজ ফ্যাসীবাদ মুক্ত হয়েছে। তারপরও বিভিন্ন ভাবে ফ্যাসিবাদি শক্তি আবার ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি ফ্যাসিবাদের মূলনায়ক হাসিনা ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছে। তাই আমরা হাসিনার ঘৃণাসূচক প্রকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি করছি। 

 

সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির বলেন, ফ্যাসিস্ট হাসিনার ম্যুরালে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করার মাধ্যমে হাসিনার কবরে শেষ পেরেক পোঁতা হবে। এর মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদের সকল চিহ্ন ও স্থাপনা মুছে ফেলা হবে। দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হতে না পারে। স্বৈরাচার হাসিনা দেশকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলছিলো। নিজ দলের লোক বাদে বিরোধী সকল দল মতের মানুষের উপর নির্মম গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে। এখন দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে আবার উষ্কানি দিচ্ছে। ছাত্র জনতা পালাতক হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দিবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

২৬ মে শুরু কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকার আহ্বান শাহজাহান চৌধুরীর

রাবিতে বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র বর্ণাঢ্য অভিষেক

শ্রমিকবান্ধব ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শ্রমিকজনতাকে কাজ করতে হবে: শাহজাহান চৌধুরী

আলেক চাচার পাশে খুবির প্রাক্তন শিক্ষার্থীরা: চুরি যাওয়া ভ্যানের বদলে উপহার পেলেন নতুন ভ্যান

ডিআইইউতে প্রথমবার সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

বাকৃবিতে এই প্রথম আবাসিক হলে জিমনেসিয়ামের উদ্বোধন

রুয়েটের ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল